Type Here to Get Search Results !

স্ত্রীকে খোরপোষ দেবে না, তাই নিজের ৬ কোটির চাকরি ছেড়ে দিলেন স্বামী


স্ত্রীকে খোরপোষ দেবে না, তাই নিজের ৬ কোটির চাকরি ছেড়ে দিলেন স্বামী 



  আইন যেমন আছে তেমনই আছে আইনের ফাঁক। তেমনই আইনের ফাঁক গেলে বেরিয়ে যেতে চেয়েছিলেন সেই ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সফল হয় নি। বিচ্ছেদের মামলা গড়িয়েছিল আদালতে। সিঙ্গাপুরের পরিবার আদালতে ওই ব্যক্তি প্রথমে ২০ হাজার ডলার তথা ১৫.৫ লক্ষ টাকা খোরপোশ দিতে রাজি ছিলেন। মাসিক খরচের মধ্যে ছিল বাড়িভাড়া, স্কুল ফি, স্কুলে যাওয়া-আসার খরচ। কিন্তু পরে সেটাই কমিয়ে ৭.৭ লক্ষ টাকা করে দেন। এরপর সেবছরেরই অক্টোবরে ভদ্রলোকের স্ত্রী আবেদন করেন আদালতে। কিন্তু ভদ্রলোক বলেন, তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী ও সন্তানরা কানাডায় ফিরে গিয়েছেন। সেখানে শিক্ষা ও স্বাস্থ্য বাবদ কোনও খরচ লাগে না। তাই তিনি খরচ কমিয়ে দিচ্ছেন। এরপর তিনি চাকরিটাই ছেড়ে দেন! স্রেফ নিজেকে ‘গরিব’ দেখাতে পরে কানাজায় ফিরে গিয়ে কম মাইনের চাকরি নেন। পরে আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।


  এতরকম চেষ্টা করেও লাভ হয়নি। ওই ব্যক্তিকে এখনও পর্যন্ত দিতে হয়েছে ১ কোটি ৪১ লক্ষ টাকারও বেশি। দিতে হবে সব মিলিয়ে ৫ কোটি ৮২ লক্ষেরও বেশি। আদালত জানিয়ে দিয়েছে, তাঁর পক্ষে দায়িত্বশীল কাজটি হত চাকরি ছাড়লেও এমন চাকরি জোগাড় করা, যার সাহায্যে পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা করতে পারতেন। কিন্তু তা না করে তিনি উলটো কাজটি করেছেন। তবে যেহেতু ভদ্রলোকের স্ত্রী চাকরি না করলেও শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাই তাঁরও এবার চাকরি করা দরকার বলে জানিয়ে দিয়েছে আদালত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.