Type Here to Get Search Results !

কেমন আছেন মুকুল রায়? জন্মদিনে জানালের তার পুত্র

 কেমন আছেন মুকুল রায়? জন্মদিনে জানালের তার পুত্র 



  হাইকোর্টের নির্দেশে বিধায়ক পদ গেলেও সুপ্রিম কোর্টের নির্দেশে আবার সেই পদ ফিরে পান মুকুল রায়। কিন্তু তিনি যে ভয়ঙ্কর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। ২৩ জানুয়ারী তাঁর জন্মদিন গেলো। আমরা তার পুত্র শুভ্রাংশুর কাছে খোঁজ নিয়েছিলাম এক সময়কার চাণক্য কেমন আছেন? শাসক দল তৃণমূলের জন্মলগ্নের সাক্ষী সেই মুকুল রায় আজ হাসপাতালের বেডে শুয়ে থাকেন একা। জন্মদিনে সে কথাই মনে করালেন ছেলে শুভ্রাংশু। ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়ও রাজনীতিতে সক্রিয় ছিলেন মুকুল রায়। বিজেপি থেকে টিকিট পেয়েছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে। জিতেও গিয়েছিলেন। পরে তৃণমূল ভবনে গিয়ে যোগদান করেন। সে সব খুব বেশিদিন আগের কথা নয়। আরও একটা বিধানসভা নির্বাচন আসন্ন। এরই মধ্যে বাংলার রাজনৈতিক মহল কার্যত ভুলতে বসেছে মুকুল রায়কে। 


  সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের দিন ২৩ জানুয়ারী মুকুল পুত্র লেখেন, “Many Many Happy Returns Of The Day-লিখতে পারছি না, কারণ তুমি যে অসহনীয় কষ্ট ভোগ করছ, তা আর চোখে দেখা যায় না।” বাবাকে ‘রিয়েল হিরো’ বলে সম্বোধন করে শুভ্রাংশু লিখেছেন, ‘সমাজ গড়ার ভাবনা সব তোমার থেকেই তো শেখা।’একসময় মুকুল রায় কীভাবে সংগঠন সামলেছেন, তা সবারই জানা। হাজার হাজার নেতা-কর্মীকে নিয়ে কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তিনিই ছিলেন ‘সেকেন্ড ইন কমান্ড।’ আজ যে পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একসময় সেই পদে থেকে সংগঠন চালাতেন মুকুল। ঠিক ১১ বছর আগে ২০১৫ সালে বদলে যায় সবকিছু। তারপরও রাজনৈতিক সক্রিয়তা এতটুকু কমেনি তাঁর। বঙ্গ বিজেপিতে এলে কেন্দ্রীয় সহ-সভাপতি পদ পান তিনি। তাঁর হাত ধরে যশ-শ্রাবন্তীর মতো তারকারা যোগ দেন বিজেপিতে। আজ যেন সে সব সুদূর অতীত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.