বিনোদন
এই বছরই আসছে 'খাদান ২' - আবার সেই জমজমার গল্প
ইদানিং প্রায় প্রতিটি সফল ছবির ২য়, ৩য় এমন কি চতুর্থ পর্বও প্রকাশ পাচ্ছে। খাদান দেব যীশুর অত্যন্ত সফল ছবি। এবার তার দ্বিতীয় পর্ব প্রকাশ পাচ্ছে বলে জানিয়ে দিলো দেব। 'দর্শক সিনেমাহলে আসছে, ছবি দেখছে, আমাদের বিশ্বাস করছে’- আর এই বিশ্বাসে ভর করেই নতুন বছরের প্রথমদিন জোড়া ছবির ঘোষণা করলেন দেব। বৃহস্পতিবার সকালে দেব জানিয়ে দিয়েছিলেন টনিক ২ নিয়ে ২০২৬-এ হাজির হবেন তিনি। রাত গড়াতেই বিরাট ধামাকা। খাদান ২-এ সিলমোহর দিয়ে দিলেন দেব। সবমিলিয়ে নতুন বছরে দেব ফের পর্দায় হ্য়াটট্রিক করতে চলেছেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেব হাজির হবেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক নিয়ে। সেই ছবির মুক্তির তারিখ বছরের প্রথমদিন ঘোষণা করেছেন দেব। একসঙ্গে জানিয়েছেন টনিক ২-তে ফিরছে 'কাকা' পরাণ বন্দ্য়োপাধ্য়ায় এবং টনিকের যুগলবন্দি।
গত কয়েকদিন ধরেই খাদান ২-এর ভবিষ্যত নিয়ে নানামহলে নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। বেশকিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, স্ক্রিনিং কমিটি নিয়ে দেব বেঁকে বসায় প্রযোজক নিসপাল রানের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে দেবের। পাশাপাশি খাদান নাকি হিট বলে দাবি করা হলেও বাস্তব ছবিটা অন্য়রকম। তাই খাদান ২-এর পিছনে নাকি বাড়তি খরচ করতে চান না রানে। সহ-প্রযোজকের বাজেট মিলছে না দেবের সঙ্গে। এর জেরেই নাকি খাদান ২-এর ভবিষ্যত বিশ বাঁও জলে। এমনকী কোয়েলও নাকি এই ছবি থেকে সরে দাঁড়াতে পারেন।ফেসবুকে যৌথ বিবৃতি সামনে আনল। তা লেখা রয়েছে-'আমরা খাদান ২ (KHADAAN 2) নিয়ে আপনাদের উন্মাদনা বুঝতে পারছি এবং আমরাও আপনাদের মতোই সমান উত্তেজিত। তবে ভালো জিনিসের জন্য একটু সময়ের প্রয়োজন হয় এবং আমরা সেই কাজই করছি। একটু ধৈর্য ধরুন, আমরা নিশ্চিত করছি যে আপনাদের এই অপেক্ষা সার্থক হবে!
.jpeg)