Type Here to Get Search Results !

অরিজিৎ আর ফিল্মের গান গাইবে না - কিন্তু কেন? উত্তর এখনও অধরা

 বিনোদন



অরিজিৎ আর ফিল্মের গান গাইবে না - কিন্তু কেন? উত্তর এখনও অধরা 


  আসমুদ্র-হিমাচল খুবই পরিচিত  মুখ 'অরিজিৎ সিং'। তার ভক্তের সংখ্যা অজস্র। তিনি সিনেমার গান গেয়ে সমস্ত ভারতবাসীকে চমকে দিয়েছিলেন। সেই অরিজিৎ যখন বলেন, তিনি আর সিনেমার গান গাইবে না, তখন তো চমকাতেই হয়। এ যেন বিনা মেঘে বজ্রপাত। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হয়ে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গেই ঘোষণা করছি যে, এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না প্লে ব্যাক সিঙ্গার হিসেবে। আমি এটা থেকে সরে আসছি। যাত্রাটা ছিল সুন্দর।’ সেই সঙ্গেই তিনি আরও লিখেছেন, ‘ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয় ছিলেন। আমি ভালো সঙ্গীতের একজন ভক্ত এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও শিখব ও আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। আমার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে, সেগুলো শেষ করব।'


  কিন্তু কেন তিনি সিনেমার গান থেকে যতে আসতে চাইছেন, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিক ভাবেই এমন ঘোষণা মনখারাপ অনুরাগীদের। অকস্মাৎ এমন ঘোষণা অনেকেরই বিশ্বাস হচ্ছে না। আদৌ কি গায়ক এমন ঘোষণা করলেন, সন্দেহ প্রকাশ অনেকেরই।  ১৯৮৭ সালের ২৫ এপ্রিল জন্ম অরিজিতের। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। গত বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী হিসেবেই প্রথম সকলের নজর কাড়েন অরিজিৎ। যদিও তিনি সেই প্রতিযোগিতায় জিততে পারেননি। কিন্তু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে পথটা সহজ ছিল না। ‘মার্ডার ২’ ছবিতে গাওয়া তাঁর ‘ফির মহব্বত’ গানটিই ছিল বলিউডে প্রথম গান। বাকিটা ইতিহাস। অরিজিতের বয়স মাত্র ৩৮। এখনও চল্লিশই পেরোননি। সকলেই নিঃসংশয় ছিলেন সামনে পড়ে রয়েছে বিস্তীর্ণ সোনালি পথ। কিন্তু আচমকাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন তিনি। সকলকে অবাক করে দিয়ে। কিন্তু সেই সঙ্গেই গায়ক এও স্পষ্ট করে দিয়েছেন, তিনি ছবিতে গান গাইবেন না। কিন্তু তাঁর মিউজিক্যাল কেরিয়ার থমকাচ্ছে না। অর্থাৎ অন্যত্র সঙ্গীতচর্চা যেমন করছেন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.