Type Here to Get Search Results !

বুধবার সিঙ্গুরে মমতার সভা - নতুন শিল্পের বার্তা শুনতে চায় সিঙ্গুরবাসী

 সম্পাদকীয় 



বুধবার সিঙ্গুরে মমতার সভা - নতুন শিল্পের বার্তা শুনতে চায় সিঙ্গুরবাসী 


  প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন আগেই সিঙ্গুর থেকে নতুন শিল্পের কোনো বার্তা দিতে পারেন নি দেশের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী হতাশ করেছেন সিঙ্গুরবাসীকে। তারা শিল্পের জন্য অপেক্ষা করছেন। এবার বুধবার কি মুখ্যমন্ত্রী শিল্পের কোনো বার্তা দেবেন? অপেক্ষা আরো কিছু সময়! বুধবার সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য পঞ্চায়েত স্তরে ছোট ছোট উপভোক্তাকে হাজির করা হবে। প্রশাসনিক কর্মসূচি হলেও জেলাজুড়ে একযোগে অসংখ্য সভা কার্যত বেনজির বলেই মনে করছে প্রশাসন মহল। এদিকে আজ, মঙ্গলবার শেষ মুহূর্তে সভাস্থল পরিদর্শন করেন সাংসদ, বিধায়ক-সহ জেলা পরিষদের আধিকারিকরা। প্রশাসনিক সভার পর, সিঙ্গুরে জনসভাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সভায় দু’লক্ষ লোক হাজির করানোর টার্গেট নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যাতে ২ লক্ষ লোক ধরানো যায়, তাই বড় মাঠ বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, “নরেন্দ্র মোদির সভায় প্রায় ৪০ হাজার লোক হয়েছিল। আমাদের টার্গেট দু’লক্ষ মানুষের সমাগম। তাই যেখানে দু’লক্ষ মানুষ ধরবে, সেখানেই আমাদের সভা করতে হবে।”


  লোক ২ লক্ষ হোক বা ৪০ হাজার, যেটা খুব ম্যাটার করে না। আসল কথা চাই শিল্প। অনেকেই বলেন সিঙ্গুরের শিল্পকে ধ্বংস  করেই বাংলায় মমতা এসেছেন। এবার নতুন শিল্প স্থাপন করলেই মানুষ মমতাকে আশীর্বাদ করবেন। কিন্তু ভোটের আগে শুধু মিথ্যা প্রতিশ্রুতি কেউ শুনতে চায় না। চায় কর্মসংস্থান। বিশেষ করে সিঙ্গুরে জমিহারা কৃষকদের অবস্থা খুবই খারাপ। তারা রাজনীতি বোঝে না, সবুজ গেরুয়া বোঝে না, বোঝে পেটের খিদে। এখন অপেক্ষা করে দেখতে হবে তাদের পেটের খিদে 

মেটানোর জন্য কোনো সত্যি পদক্ষেপ মুখমন্ত্রী নেন কিনা!

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.