Type Here to Get Search Results !

যুব বিশ্বকাপে অসাধারণ পারফমেন্স ভারতের - ফুৎকারে উড়িয়ে দিলো জিম্বাবুয়েকে

 খেলার খবর 



যুব বিশ্বকাপে অসাধারণ পারফমেন্স ভারতের - ফুৎকারে উড়িয়ে দিলো জিম্বাবুয়েকে 


  ভারতীয় ক্রিকেটের এক লম্বা জার্নি শুরু হয়েছে। সব ক্ষেত্রেই ভারতীয় ক্রিকেট দুর্বার গতিতে এগিয়ে চলেছে। মঙ্গলবার যুব বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে সকলের দৃষ্টি কেড়ে নিলো বিহান মালহোত্রা। এমনিতেই ব্যাটার হিসাবে বৈভব সূর্যবংশী তো আছেই। এবার যুক্ত হলো বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুণ্ডু। আইসিসি যুব বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত। এবার সুপার সিক্সের একপেশে লড়াইয়ে দুর্বল জিম্বাবোয়েকে স্রেফ উড়িয়ে দিল বৈভব সূর্যবংশীরা। বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুণ্ডুদের দাপটে টিম ইন্ডিয়া জিতল ২০৪ রানে।


  এমনিতে জনপ্রিয়তার নিরিখে এই যুব ভারতীয় দলে সবচেয়ে এগিয়ে বৈভব সূর্যবংশী। পারফরম্যান্সও মন্দ নয় তার। তবে মঙ্গলবার তাকে ছাপিয়ে গেলেন আরসিবির তারকা বিহান মালহোত্রা। এদিন শুরুটা ভালোই করেছিল বৈভব। ওপেন করতে নেমে ৩০ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলে সে। তার দেওয়া সেই মঞ্চকেই কাজে লাগান বিহান মালহোত্রা ও অভিজ্ঞান কুণ্ডু। ৬২ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলে বাঙালি অভিজ্ঞান আউট হলেও বিহান ১০৭ বলে ১০৯ রান করেন তিনি। বিহান-অভিজ্ঞানদের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৩৫২ রান তোলে টিম ইন্ডিয়া। ৩৫৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে জিম্বাবোয়েকে দেখে কোনওসময়ই মনে হয়নি যে তারা এই রানের ধারেকাছে যেতে পারে। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষপর্যন্ত মাত্র ৩৭ ওভার ৪ বলে ১৪৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। সর্বাধিক লিরয় করেন ৬২ রান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.