Type Here to Get Search Results !

তৃণমূলের 'উন্নয়নের পাঁচালি' নিয়ে বুধবার বিকেলে অভিষেক পৌঁছে গেলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে


 তৃণমূলের 'উন্নয়নের পাঁচালি' নিয়ে বুধবার বিকেলে অভিষেক পৌঁছে গেলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে 


  অভিনেতা রঞ্জিত মল্লিক অভিষেককে জড়িয়ে ধরে বলেন,  ওকে আমার খুব ভালো লাগে। অন্যদিকে অভিষেক বলেন, আমার দেখা প্রথম সিনেমা গুরু দক্ষিণা' - এভাবেই প্রথম সাক্ষাৎ হয় ওই দুজনের। বুধবার বিকেলে ভবানীপুরে অভিনেতার বাড়িতে উপস্থিত হন অভিষেক। প্রায় ২ ঘণ্টা সেখানেই ছিলেন তিনি। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রঞ্জিৎ মল্লিকের বাড়িতে গিয়ে কোনও রাজনৈতিক কথা বলেননি তিনি। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্য়ায়। বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, আমার সঙ্গে ছোটবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে। আমি প্রথম ছোটবেলায় যে সিনেমা দেখেছিলাম সেটার নাম ‘গুরুদক্ষিণা’।


  ওঁর অধিকাংশ সিনেমা রিলিজ হয়েছে আমার জন্মের আগে। ১৯৯২ সালে কালী বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু হয়। ওই সিনেমায় তিনি ছিলেন। অভিষেক আরও বলেন, “আজ আমি রাজনীতির কথা বলতে আসিনি। তবে আমাদের টাকা কীভাবে আটকে রাখা হয়েছে, কীভাবে ১৫ বছর ধরে আমরা কাজ করেছি। সেটাই ওঁকে বলেছি।” কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলার পাশাপাশি এদিন মমতা সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন রঞ্জিৎ মল্লিক। তিনি এগিয়ে এসে অভিষেককে জড়িয়ে ধরে বলেন, “ওকে আমার খুব ভাল লাগে… খুব ভাল লাগে। এটুকুই বলব।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.