Type Here to Get Search Results !

নববর্ষেই দূরন্ত জয়ে ফিরে আসলো এফসি মেদিনীপুর

 খেলার খবর 



নববর্ষেই দূরন্ত জয়ে ফিরে আসলো এফসি মেদিনীপুর 


   ১ জানুয়ারী ক্যানিং স্টেডিয়ামে  মুখোমুখি নামেন সুন্দরবন ও এফসি মেদিনীপুর। খেলার প্রথম থেকেই ছিল উত্তেজনা। কারণ এই দিন পর্যন্ত সুন্দরবন ছিল অপ্রতিরধ্য। বৃহস্পতিবার বেঙ্গল সুপার লিগে মেদিনীপুরের দ্বিতীয় জয় হলেও প্রথমবার পরাজিত হয়েছে সুন্দরবন। এদিন ক্যানিং স্টেডিয়ামে শুরুতে দুই দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই দেখা যায়। আক্রমণ পালটা আক্রমণে খেলা জমে ওঠে। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে গেলে ম্যাচটা জিততেই হত সুন্দরবনকে। কিন্তু সেই লক্ষ্যে হোঁচট খেতে হল তাদের। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে (৪৫+৩) এফসি মেদিনীপুরের হয়ে ডেড লক ভাঙেন সুদীপ। খেলা হয় যথেষ্ট উত্তেজনাময়। 


  সেকেন্ড হাফে সুন্দরবন একটা ভালো চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। মেদিনীপুরের মজবুত ডিফেন্সকে ভাঙতে পারেননি মেহতাবের ছেলেরা। ৮১ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে মেদিনীপুরকে এগিয়ে দেন কুশ। সেটাই জয়সূচক গোল। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেদিনীপুর। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। ৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসি দ্বিতীয় স্থানে। তৃতীয় হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। তারা ৬ ম্যাচে ১২ পয়েন্টে। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে মেদিনীপুর উঠে এল ছ’নম্বরে। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৮। সপ্তমে বর্ধমান। ৬ ম্যাচে ৪ পয়েন্টে তারা। ছ’ম্যাচে দু’টিতে ড্র করে ২ পয়েন্ট পয়েন্ট তালিকায় সবার শেষে কোপা টাইগার্স বীরভূম।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.