বৈচিত্রময় প্রচারে দুই দলের নেতা নেত্রীরা
এটাই বাংলার চিরন্তন ট্রেডিশন। ভোট শুরুর মাস ৬ আগে থেকেই শুরু হয়ে যায় ভোট প্রচার। আর এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তৃণমূল কি ক্ষমতা ধরে রাখতে পারবে না বিজেপি ক্ষমতায় আসবে? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাংলা জুড়ে। সেই অবস্থায় নববর্ষে দুপক্ষের প্রচার শুরু হয়ে গেছে। প্রচার শুরু করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মিঠুন। আর সেখানে নেমেই তিনি বলেন, 'অমিত শাহ আমাদের টার্গেট বেঁধে দিয়েছেন। সরকার হবে আমাদেরই। তবে কত আসন পাব, বলতে পারব না।' যতদূর খবর আজ কোচবিহারে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মিঠুন। তারপর আগামিকাল চলে যাবেন যাবেন জলপাইগুড়ির ধূপগুড়ি। সেখানে সভা রয়েছে তাঁর। সেই সভা শেষ করে কার্শিয়াং যাবেন মিঠুন। সেখানেও করবেন প্রচার।
ভোট ময়দানে নেমে গিয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনিও আজ মাঠে নামছেন। সংকল্প যাত্রা করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি নিয়েই তিনি এ দিন রাস্তায় নামছেন বলে মনে করা হচ্ছে। ভোটের আবহে আবার বঙ্গ বিজেপিতে সক্রিয় হয়ে উঠেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে সক্রিয় হয়ে ওঠার বার্তা দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। এরপরই কাজে লেগে পড়েছেন দিলীপ। তবে বিজেপির এই কর্মসূচির মধ্যে বসে নেই তৃণমূলও। তাদের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জনসভা করতে চলেছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বলে জানা গিয়েছে। সভার পাশাপাশি তিনি এ দিন রোড শো এবং সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করবেন বলেও জানা গিয়েছে।
