আজ দুটোয় বারুইপুরে অভিষেকের সভা - মঞ্চ হয়েছে ৱ্যাম্প সিস্টেম
শুরু হয়ে গেলো অভিষেকের বড় নির্বাচনী সভা। অভিষেক শুরু করবেন বারুইপুর দিয়েই।শুক্রবার বারুইপুরে অভিষেকের জনসভা যে জনপ্লাবনে রূপ নেবে, তা বুঝেই আগাম একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে বারুইপুরের সভায় সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে মঞ্চসজ্জা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে যেভাবে র্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, এখানেও তার পুনরাবৃত্তি হতে চলছে। ক্রস র্যাম্পের মতো তৈরি হয়েছে মঞ্চ। এর ফলে একেবারে জনতার মাঝে উপস্থিত হয়ে বক্তৃতা দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো থেকে শুরু হবে জনসভা। বারুইপুরের সাগর সংঘের মাঠ জুড়ে তৈরি হওয়া মঞ্চ অনেকটা বিগ্রেডের আদলে। মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চের সঙ্গে দু’পাশে তৈরি করা হয়েছে জনপ্রতিনিধিদের জন্য আরও দুটি জায়গা। তার মধ্য মূল মঞ্চের সঙ্গে ২০০ ফুট বাই ১৪০ ফুটের র্যাম্প তৈরি করা হয়েছে।
আজকের সভা নিয়ে উত্তেজনা কিন্তু চূড়ান্ত। ইতিমধ্যে মাঠ প্রায় ভরে উঠেছে। চারিদিকে ফ্ল্যাগ ফেস্টুন ভরে উঠেছে। সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই র্যাম্পে ঘুরেই বক্তব্য রাখবেন। যদিও তাঁর বক্তব্য রাখার সময় র্যাম্পের দু’ধারে মোতায়েন করা থাকবে সশস্ত্র পুলিশ। মূল মঞ্চের সঙ্গে বানানো হয়েছে আরও দুটি মঞ্চ। যার পিছনে থাকছে প্রায় ৪০ ফুটের স্ক্রিনে দেখার ব্যবস্থা। জনপ্রতিনিধিরা বসবেন এই তিনটি মঞ্চে ভাগ করে। ৩১ জন বিধায়ক একটি দিকে বসবেন। অন্যদিকে, জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বসবেন অন্য একটি মঞ্চে। মঞ্চ দু’প্রান্তে দুটি আলাদা পোডিয়াম রাখা হয়েছে।
