Type Here to Get Search Results !

আপাতত বিদেশে নয়, বাংলাদেশেই থাকছেন ইউনুস, তবে ছাড়তে হবে সরকারি বাসভবন 'যমুনা'

 আপাতত বিদেশে নয়, বাংলাদেশেই থাকছেন ইউনুস, তবে ছাড়তে হবে সরকারি বাসভবন 'যমুনা'



  হ্যাঁ, ১৭ বছর পরে বাংলাদেশে এসেই বিপুল ভোটে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন খালেদা পুত্র তারেক। তাকে তো থাকার জায়গা দিতেই হবে। আর তাই ইউনুসকে ছাড়তে হচ্ছে 'যমুনা'। জানা গিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ডিএমপির পুলিশ কর্মকর্তা মীর আসাদুজ্জামান। যমুনায় বেশ কিছু সংস্কার করা হবে। তারপরে এখানে সপরিবারে থাকতে আসবেন তারেক রহমান। আনুমানিক দুই মাস সময় লাগতে পারে। তবে যমুনা তো এখন মহম্মদ ইউনূসের ঠিকানা। হাসিনা সরকারের পতনের পর, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সরকারি এই অতিথি ভবনকে নিজের বাসভবন বানিয়ে নিয়েছিলেন মহম্মদ ইউনূস। তাঁর স্ত্রী, মেয়েও এখানে থাকেন। এখনও থাকছেন। তবে এবার তাঁকে যমুনা ছাড়তে হবে।


  সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্য়েই যমুনা ছেড়ে দেবেন মহম্মদ ইউনূস। এক সপ্তাহ পরে এই সরকারি বাসভবন ছেড়ে যেবেন। গিয়ে থাকতে পারেন গুলশানে তাঁর নিজস্ব বাড়িতে। সেই বাড়িতে এখন কাজ চলছে বলেই যমুনা ছেড়ে চলে যেতে পারছেন না।  ইউনূস এই সরকারি বাসভবন ছেড়ে গেলে, তা একমাসের মধ্যে তারেক রহমানের পছন্দসই বাসভবনে রূপান্তর করা হবে। শুধু যমুনা নয়, বাংলাদেশও কি ছেড়ে চলে যাবেন মহম্মদ ইউনূস? এই জল্পনাও বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। হাসিনা সরকারের পতনের আগেও বিদেশে ছিলেন মহম্মদ ইউনূস। এবারও কি দেশ ছেড়ে চলে যাবেন? সূত্রের খবর, আপতত বাংলাদেশেই থাকবেন মহম্মদ ইউনূস। মার্চের তৃতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিতে জাপানে যাবেন মহম্মদ ইউনূস। তারপর আবার বাংলাদেশে ফিরে আসবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.