সুন্দরবনের 'ঘোরামারা দ্বীপ' বাঁচাতে নতুন উদ্যোগ
নান প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেশ খারাপ অবস্থা সুন্দরবনের 'ঘোরামার দ্বীপ'এর। এবার গ্রীন ট্রাইবুনাল থেকে সেই দ্বীপকে বাঁচাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই দ্বীপের ভাঙন প্রতিরোধ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল সংরক্ষণের জন্য উচ্চ পর্যায়ের যৌথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে একটি রিপোর্ট প্রস্তুত করবে এই কমিটি। ঘোড়ামারা দ্বীপের ভাঙনের কারণ হিসাবে উঠে এসেছে, এলাকাটি বেঙ্গল বেসিনের দক্ষিণ-পূর্ব দিকে হেলে থাকার কথা। এখানকার ভূবৈশিষ্ট্য বিশেষ ধরনের। এছাড়াও রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রসঙ্গ। ঘূর্ণিঝড় ও সমুদ্রের জলের স্তর বৃদ্ধির প্রসঙ্গও।
