Type Here to Get Search Results !

মিঠুন কি এবার রাজ্যসভার সদস্য হতে চলেছে?


 মিঠুন কি এবার রাজ্যসভার সদস্য হতে চলেছে?

  মিঠুন হোক বা অন্য কেউ হোক, সিপিএমের একমাত্র প্রার্থী বিকাশ ভট্টাচার্য রাজ্য সভা থেকে বিদায় নিচ্ছেন। আর সেখানেই যাবেন বিজেপির প্রার্থী। সূত্রের খবর, মিঠুনকে নিয়ে কিছু টানা-পোড়েন আছে।  

যদিও সংসদীয় রাজনীতির পাশাপাশি অন্যান্য রাজ্যে দলের সাংগঠনিক কাজেও দক্ষতার পরিচয় দেওয়া লকেট চট্টোপাধ্যায়েকেও আবার রাজ্যসভায় চাইছে পদ্মশিবিরের সর্বভারতীয় নেতৃত্বের একাংশ। স্বভাবতই মিঠুনকে সামনে রেখে বিজেপির অন্দরে এবার টানাপোড়েন চরমে পৌঁছেছে।


  রাজনৈতিক খেলা কখন কোন দিকে ঘুরে যায় তা বলে খুব মুশকিল। প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসে রাজ্যসভার মোট ৩৭টি আসনের মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যে বাংলায় পাঁচটি রাজ্যসভার আসনের মেয়াদ শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাকেত গোখলে বন্দ্যোপাধ্যায়ের ও ঋতব্রত রাজ্যসভার সাংসদপদের মেয়াদ শেষ হচ্ছে। একই সঙ্গে সিপিএমের আইনজীবী নেতা বিকাশ ভট্টাচার্যরও মেয়াদ শেষ হচ্ছে। মৌসম বেনজির নুর সাংসদপদ ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। এ রাজ্যের মোট পাঁচটি রাজ্যসভার আসনে ভোট হবে। এ ক্ষেত্রে তৃণমূলের চারজন এবং বিজেপির একজন প্রার্থীর জয় নিশ্চিত। এবারের নির্বাচনে একটি আসন জিততে ৫০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপির দিল্লি লবি এবার মিঠুনকেই একমাত্র আসনটিতে চাইছেন। সাংসদ হিসেবে বিধানসভা ভোটে রাজ্যজুড়ে পুরোদমে প্রচার করতে পারবেন মহাগুরু।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.