Type Here to Get Search Results !

বাংলাদেশের উপর পণ্যশুল্ক আরো কমালো ট্রাম্প

 


বাংলাদেশের উপর পণ্যশুল্ক আরো কমালো ট্রাম্প 


  হাসিনা পুত্র জয় কয়েকদিন আগেই জানিয়ে ছিলেন, বাংলাদেশকে ধীরে ধীরে গ্রাস করবে আমেরিকা। এমন কথা অবশ্য হাসিনাও আগে জমিয়েছিলেন। এবার সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে? গত বছর বিশ্বের একাধিক দেশের বিরুদ্ধে কার্যত শুল্কযুদ্ধ ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর মোটা হারের পারস্পরিক শুল্ক আরোপ করেন তিনি। ওই সময় প্রাথমিকভাবে বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেন। এর পর গত বছরেরই আগস্টে তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনেন। সেই শুল্ক আবারও কমানো হল। এক্স হ্যান্ডেলের পোস্টে ইউনুস লিখেছেন, ‘‘সোমবার বাংলাদেশ এবং আমেরিকা একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করেছে, ওয়াশিংটন তার শুল্ক হার আরও কমিয়ে ১৯ শতাংশে এনেছে।’’ বাংলাদেশের পক্ষে এটা সাময়িক ভালো খবর। কিন্তু ভবিষ্যতের অন্য ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে।


  ইউনুস আরও জনিয়েছেন, পরবর্তীকালে শূন্য পারস্পরিক শুল্কের জন্য বাংলাদেশ থেকে আসা কিছু টেক্সটাইল এবং পোশাক পণ্যের জন্য একটি বিকল্প মেকানিজম গড়ার বার্তা দিয়েছে আমেরিকা। উল্লেখ্য, বাংলাদেশ মূলত টেক্সটাইল তথা পোশাক রপ্তানি করে। দেশটির মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই টেক্সটাইল ক্ষেত্রে। প্রায় ৯ মাসের দীর্ঘ আলোচনার পর আমেরিকার সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করল বাংলাদেশ। বাংলাদেশে সংসদীয় নির্বাচনের দোরগোড়ায় আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি (পারস্পরিক শুল্ক চুক্তি) স্বাক্ষর করল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.