Type Here to Get Search Results !

অনির্বানের হয়ে দেবের ক্ষমা চাওয়াকে বেশি পছন্দ করেন নি অনির্বান

 অনির্বানের হয়ে দেবের ক্ষমা চাওয়াকে বেশি পছন্দ করেন নি অনির্বান 




  অভিনেতা অনির্বান স্পষ্ট বলেন, আমার প্রতি ভালোবাসা থেকেই হয়তো দেব আমার হয়ে ক্ষমা চেয়েছেন। কিন্তু ওই ক্ষমা চাওয়াতে আমার আপত্তি এই কারণেই যে আমি বুঝলামই না যে আমার ভুলটা কোথায়? অনির্বাণ বলেন, “দেবের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু দেব নয়, বুম্বা দা ও রাজ দাও একইভাবে আমার জন্য বলেছেন। আমি তাঁদের সকলের কাছেই কৃতজ্ঞ। এবং তাঁরা যা বলছেন তা আমার প্রতি তাঁদের অপত্য স্নেহ ও ভালোবাসা থেকে আমার প্রতি ভালোবাসা থেকে বলছেন। কিন্তু একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ অন্যায় করলে চায়। আমি এঁদের প্রত্যেককেই বলব এঁরা যেন আমার হয়ে ক্ষমা না চান। সমস্যাটা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারেন এবং তাতে আমিও শামিল হতে পারি। আমি তো আলোচনাবিরোধী নই। কিন্তু ক্ষমা জিনিসটা অনেক বড় জিনিস। আমি পৃথিবীতে অনেক মানুষের কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু তখনই চেয়েছি যখন বুঝেছি যে সেখানে আমার অন্যায় আছে। অন্যায় করলে ক্ষমা চাইতে আমার পয়েন্ট এক সেকেন্ডও লাগবে না। কিন্তু আমাকে আগে বুঝিয়ে দিতে হবে অন্যায় কোনটা?”


  সেদিন বৈঠক শেষে ঠিক কী বলেছিলেন দেব? সুপারস্টার অনির্বাণের হয়ে বলেন, ” “ও খুবই ভালো অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। তবে আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারেশন ও অবশ্যই তার সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয় তাহলে আমি ওর হয়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.