Type Here to Get Search Results !

এবার ৭৭ থেকে ১৭৭ - শুভেন্দুর দাবি কিন্তু বেড়েই চলেছে

 এবার ৭৭ থেকে ১৭৭ - শুভেন্দুর দাবি কিন্তু বেড়েই চলেছে 



   বৃহস্পতিবার বাংলায় ছিল ঘটনার ঘনঘটা। একদিকে সুপ্রিম কোর্টে বকেয়া DA আবার এখানে রাজ্য বাজেট। সব নিয়েই বেশ উত্তেজক পরিবেশ ছিল বাংলায়। বিরোধী দলনেতা সারাদিন নানা বিষয়ে বক্তব্য রেখেছেন। আগামী বিধানসভা ভোটে বিজেপির বড় জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তাঁর মতে, গতবারের তুলনায় এবার বিজেপির আসন সংখ্যা অনেকটাই বাড়বে। শুধু তাই নয়, তৃণমূল ও কংগ্রেসকেও একযোগে আক্রমণ করেছেন তিনি। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেন, গতবার বিজেপি যেখানে ৭৭টি আসন পেয়েছিল, এবার সেই সংখ্যা বেড়ে ১৭৭ হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি আরও শক্তিশালী হয়ে বিধানসভায় প্রবেশ করবে। এই প্রসঙ্গে স্পষ্ট ভাষায় শুভেন্দু বলেন, “আগের নির্বাচনে ৩৯ শতাংশ হিন্দু ভোট বিজেপিকে দিয়েছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে ৪৫ শতাংশ হবে। হিন্দু ও আদিবাসী ভোট একত্রিত হলে বিজেপির জয় নিশ্চিত।”


  তিনি আবারও বলেন, “বিজেপি ৩ আসন থেকে ৭৭ হয়েছে। এবার ৭৭ থেকে ১৭৭ হবে। শুধু অপেক্ষা করুন, বিজেপি বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবে।” তবে শুভেন্দুর এই দাবি শুনে তৃণমূল কংগ্রেসও পাল্টা আক্রমণ শানিয়েছে। তৃণমূলের এক মুখপাত্র কটাক্ষ করে বলেন, “ওনার নেতা আগে বলেছিলেন বিজেপি ২০০ আসন পাবে, কিন্তু শেষ পর্যন্ত পেয়েছিল ৭৭। এখন শুভেন্দু বলছেন ১৭৭ হবে। আগের হিসাব ধরলে সেটা ৫০-এরও নিচে নেমে যাবে। উনি বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবেন কিনা জানি না। তবে দর্শক হিসেবে ঢুকতে চাইলে তৃণমূলের কোনও বিধায়ক সুপারিশ করে দিতে পারে।” শুভেন্দুর এই দাবি কতটা সত্যি হয়, টা দেখার জন্য আমাদের আরো কয়েকমাস অপেক্ষা করতে হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.