কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেলো ৪৫ বছরের রমাপদ বর্মনের
সুন্দরবন মানেই শুধু লড়াইয়ের জীবন। কখনো কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য তো কখনো বাঘের সঙ্গে। আর সেই লড়াইয়ের জীবনে মাঝে মাঝেই মানুষকে মৃত্যুবারণ করতে হয়। এবারও তাই ঘটলো। রামপদ বর্মন গোসাবার ছোট মোল্লাখালি কালিদাসপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈধ অনুমতি নিয়েই এদিন জঙ্গলে প্রবেশ করেছিলেন রামপদ ও তাঁর সঙ্গীরা।
সুন্দরবনের গভীর অরণ্যে কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। আকস্মিক হামলায় গুরুতর জখম হন রামপদ। সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীরা প্রাণপণ লড়াই করে বাঘটিকে তাড়িয়ে দেন। রক্তাক্ত অবস্থায় আহত মৎস্যজীবীকে উদ্ধার করে নৌকায় তোলা হয়। দ্রুত গ্রামে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। তার পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর অন্ধকার।
.jpeg)