Type Here to Get Search Results !

সোনু সুদের পরে মুম্বাইয়ের অনেকেই বলছেন - 'রাজপাল যাদবের পাশে আছি'

 বিনোদন 



সোনু সুদের পরে মুম্বাইয়ের অনেকেই বলছেন - 'রাজপাল যাদবের পাশে আছি'


  ভুল বলুন আর অন্যায় বলুন - বিনোদন জগতের বিখ্যাত কমিডিয়ান রাজপাল যাদব করেছিলেন। আর সেই কারণেই  তিনি এখন তিহার জেলে বন্দি। খুব দুঃখ করে বলেছেন - 'আমি অসহায়, আমার পাশে কেউ নেই।' এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই বলিউডের বিরুদ্ধে ‘স্বার্থপরতা’র অভিযোগ উঠেছে। হিন্দু সিনেদুনিয়া কি ভুলে গেল রাজপাল যাদবকে? এমন প্রশ্নও তুলেছেন জেলবন্দি অভিনেতার অনুরাগীরা। এমন আবহেই মুখ খুললেন রাজপালের ম্যানেজার গোল্ডি।একসময়ের খ্যাতনামা কৌতুকাভিনেতা। যিনি অক্ষয় কুমার, সুনীল শেট্টি, গোবিন্দা থেকে সলমন খান, সঞ্জয় দত্তের মতো হিন্দি বিনোদুনিয়ার প্রথম সারির সব তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তাঁর এহেন করুণ দশায় কেন কেউ এগিয়ে এলেন না? প্রশ্ন উঠতেই রাজপাল যাদবের পাশে দাঁড়িয়ে বলিউডকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন সোনু সুদ। 


তাতেই সাড়া দিয়ে একে-একে এগিয়ে এলেন অজয় দেবগন, সলমন খান, বরুণ ধাওয়ান-সহ একাধিক তারকা। এপ্রসঙ্গে রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, “খবর প্রকাশ্যে আসার পর বলিউডের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোনু সুদ, সলমন খান এবং অজয় ​​দেবগনের মতো তারাকারা বলেছেন- ‘পাশে আছি’। এই একটু আগেই পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে কথা হচ্ছিল। উনিও সাহায্য করতে চেয়েছেন। রতন নৈন, বরুণ ধাওয়ান…অনেকেই ফোন করেছেন আমাকে আর্থিক সাহায্য করবেন বলে। বলিউডের এরকম সাড়ায় মনে বল পেয়েছেন রাজপালও।” গুরু রানধাওয়াও আর্থিক সাহায্য করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.