Type Here to Get Search Results !

বাংলাদেশে নির্বাচন - ভালো-মন্দ মিলিয়ে মিশ্র খবর পাওয়া যাচ্ছে


 বাংলাদেশে নির্বাচন - ভালো-মন্দ মিলিয়ে মিশ্র খবর পাওয়া যাচ্ছে 


  ভোটের আগেরদিন রাতেই বুথ দখল করে ভোট দেওয়া - এমন নির্বাচন আগে হয় নি। এবার তেমন খবর পাওয়া গেলো পিরোজপুর ১ আসন থেকে। ভোটের আগের রাতেই ভোট করানোর অভিযোগ বাংলাদেশে। ভোটকেন্দ্রে দখল করে ভোট করানোর অভিযোগ। অভিযোগের তীর জামাতের দিকে। বাংলাদেশের পিরোজপুর ১ আসনের জামাত প্রার্থী মাসুদ সাঈদী তাঁর লোকজন নিয়ে ভোট করান অভিযোগ উঠেছে। খবর পেয়ে এলাকার মানুষ ঘিরে ধরে ওই কেন্দ্র। এই ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পিরোজপুরে।


  সকাল থেকে ভালো ভোট হচ্ছে বলেও খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল। ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিলেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ভোটের গতি একটু অল্প বলেও অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.