Type Here to Get Search Results !

নবীন-প্রবীণ মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় আসছে অভিনবত্ব

 নবীন-প্রবীণ মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় আসছে অভিনবত্ব 



  বুধ ও বৃহস্পতিবার তৃণমূল মোটামুটি নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঠিক করে ফেলেছে। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় থাকছে অনেক নতুন চমক। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে মমতা ও অভিষেকের একাধিকবার বৈঠক হয়েছে। সূত্রের দাবি, বৈঠক থেকে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। শাসকদলের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত। কারা এবার টিকিট পাচ্ছেন? এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে বেশ কিছু চমক। শোনা যাচ্ছে, বাংলার এক বিখ্যাত গায়িকা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন । প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও। প্রবীণদের গুরুত্ব দিয়েও দলে নবীনদের তুলে আনার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে অভিষেককে।


  এবারের নির্বাচনে তার ছাপ কি দেখা যাবে? সূত্রের খবর, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নবীন প্রজন্মের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, সংখ্যাটা প্রায় চল্লিশ। নবীন নেতাদের যেমন তুলে আনার ভাবনা রয়েছে, তেমনই বেশ কিছু প্রবীণ নেতার নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এবার তাঁদের টিকিট না দিয়ে সংগঠনের কাজে লাগানো হতে পারে। এর জেরে গোষ্ঠীদ্বন্দ্ব বাধবে কি না, সেই প্রশ্ন অবশ্য উঠছে। তবে তৃণমূল সূত্রের দাবি, নবীন-প্রবীণের মেলবন্ধনেই কাজের বার্তা দেওয়া হচ্ছে শীর্ষ নেতৃত্বের তরফে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.