Type Here to Get Search Results !

আজ মুক্তি পাচ্ছে দীপক মোদকের 'সব চরিত্ররা'।

 আজ মুক্তি পাচ্ছে দীপক মোদকের 'সব চরিত্ররা'। 



  আসল কথা হলো মানুষের চরিত্রের বৈচিত্র। এই বিভিন্ন বৈচিত্রেময় চরিত্র নিয়ে গড়ে উঠেছে এই ছবি। চলচ্চিত্র নির্মাতা দীপ মোদক পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সব চরিত্ররা’ আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে Reliance Entertainment-এর ইউটিউব চ্যানেলে। মনস্তাত্ত্বিক রহস্যঘেরা এই ছবির কেন্দ্রে রয়েছে এক সংগ্রামী ও উচ্চাকাঙ্ক্ষী অভিনেতার জীবনসংগ্রাম, যেখানে বাস্তব ও কল্পনার সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে ওঠে। একটি চলমান শ্যুটিংয়ের পরিবেশে কাজের আশায় এক তরুণ অভিনেতার আগমন দিয়ে গল্পের সূচনা। পরে দেখা যায়, সে নিজের ঘরে বসে বিভিন্ন ছবির সংলাপ আবৃত্তি করে নিজেকে প্রস্তুত করছে। ঠিক সেই সময়েই তার জীবনে প্রবেশ করে ঋত্বিক দাশগুপ্ত নামে এক রহস্যময় ব্যক্তি, যে নিজেকে কাশ্মীরি শাল ব্যবসায়ী বলে পরিচয় দেয় এবং অল্পদিনের জন্য তার সহবাসী হয়ে ওঠে। এই অচেনা উপস্থিতি থেকেই শুরু হয় অস্বস্তি ও দ্বন্দ্বের আবহ।


  পরদিন উপস্থিত হয় তরুণের প্রেমিকা বনি সেন, এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন গল্পকে আরও জটিল করে তোলে। রেডিওতে সন্দেহভাজনদের গ্রেফতারের খবর, কিছু প্রশ্নের এড়িয়ে যাওয়া উত্তর এবং বাড়িওয়ালার আচমকা অন্তর্ধান—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ রহস্যঘন হয়ে ওঠে। তবে নির্মাতা শেষ পর্যন্ত সমস্ত রহস্য উন্মোচন না করে দর্শকদের জন্য রেখে দিয়েছেন এক গভীর ভাবনার অবকাশ। পরিচালক দীপ মোদক জানিয়েছেন, এই ছবি কেবল রহস্যভিত্তিক কাহিনি নয়, বরং মানুষের মনের অন্তর্লীন অস্থিরতার অনুসন্ধান। তাঁর কথায়, প্রত্যাশা ও প্রাপ্তির ফাঁকে যে নীরব চাপ সৃষ্টি হয়, তা কখনও কখনও মানুষকে এমন এক মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে বাস্তব ও কল্পনার সীমা বিলীন হয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.