Type Here to Get Search Results !

সম্ভবত বাংলায় এবার এক দফায় ভোট হতে চলেছে


 সম্ভবত বাংলায় এবার এক দফায় ভোট হতে চলেছে 


  এমন একটা কথা কিন্তু বাতাসে ভাসছে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী আনা হবে তবে তা এক দিনের জন্যই - এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের সময়ও অভিযোগ তুলেছিলেন অন্য রাজ্যে কয়েক দফায় ভোট মিটে গেলেও, বাংলার ক্ষেত্রে তা হয় না। কিন্তু এবার সেই অভিযোগ তোলার জায়গা যেন রাখতে চায় না সিইও দফতর। বাংলায় এক দফাতেই ভোট করাতে প্রস্তুত রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, নির্বাচন কমিশন পরামর্শ চাইলে বাংলার বিধানসভা ভোট এক দফায় করার কথা বলতে রাজি মনোজ আগরওয়ালের দফতর। একেবারে এক দফাতেই নির্বাচন মিটিয়ে দেওয়ার জন্য সিইও দফতর যে প্রস্তুত সেও উল্লেখ করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।


  যদিও এই ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি। তৃণমূল অবশ্য একদফায় ভোটের পক্ষে। বাংলার নির্বাচন এবং অসহিষ্ণুতা যেন একে অপরের পরিপূরক। প্রতিবার ভোট আসে, সঙ্গে আসে হিংসার খবর, দেখা যায় হানাহানি, হয় বোমাবাজি। এক দফায় ভোট হলে সেই অশান্তি বা হিংসার সুযোগ কম থাকবে বলেই মনে করছেন একাংশ। তবে সেক্ষেত্রে একটি সমস্য়ার জায়গা থেকেই যাচ্ছে, তা হল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। কারণ, চলতি বছরে বাংলা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্য়ে বিধানসভা নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় এক দফায় ভোট করানো হলে স্বরাষ্ট্র দফতর কি সেই বাহিনীর চাহিদা মেটাতে পারবে? প্রশ্ন থাকছে সেই নিয়েও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.