Type Here to Get Search Results !

২৫ থেকে ১৮ শতাংশ শুল্ক হতেই আমেরিকায় ভারতীয় পণ্যের দাম কমেছে


 ২৫ থেকে ১৮ শতাংশ শুল্ক হতেই আমেরিকায় ভারতীয় পণ্যের দাম কমেছে 


  ভারত কি ধীরে ধীরে আমেরিকা শিবিরের দিকে ফিরে যাচ্ছে? কূটনৈতিক মহলের এই প্রশ্নের কারণ আছে। আমেরিকার নির্দেশেই ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে আর সেই কারণেই ট্রাম্প শুল্ক কমিয়েছে অনেকটাই। খুশি হয়ে মোদী ফোন করেছেন ট্রাম্পকে। ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো চূড়ান্ত হওয়ার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ভারত ও আমেরিকার জন্য সুখবর। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কাঠামোতে সম্মত হয়েছে দুই মহান দেশ। আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে অঙ্গীকার করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’' দুই দেশের এই পদক্ষেপের ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ আরও গতি পাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। এবং এই চুক্তির ফলে ভারতের কৃষক, মৎস্যজীবী, এমএসএমই সেক্টর-সহ অন্যদের কাছে নতুন দরজা খুলে গেল বলে মন্তব্য করেন তিনি। মহিলা ও যুব সমাজের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ল।কিন্তু 'স্বনির্ভর ভারত' প্রকল্প কি পিছিয়ে যাচ্ছে না এর ফলে।


  প্রধানমন্ত্রীর মতো একই কথা বললেন পীযুষ গোয়েল। ভারত-আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো নিয়ে তিনি বলেন, এর ফলে আমেরিকায় ভারতের রফতানি বাড়বে এবং কর্মসংস্থান হবে। তাঁর কথায়, “৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার ভারতের রফতানির জন্য খুলে গেল।” এর ফলে কৃষক, মৎস্যজীবী এবং দেশের এমএসএমই সেক্টর লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন। দেশের লক্ষ লক্ষ যুবক ও মহিলাদের কর্মসংস্থানের দরজা খুলে গেল বলে তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোয় বলা হয়েছে, আগামী ৫ বছরে ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মার্কিন পণ্য কিনবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.