বিনোদিন
সাম্প্রতিক বিতর্কের মাঝেই কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন এ আর রহমান
কিছুদিন আগেই ক্ষোভের সঙ্গে রহমান বলেছিলেন মুম্বাইয়ে এখন ধর্ম দেখে কাজ দেওয়া হয়। সেই কারণেই তিনি কাজ পাচ্ছেন না। এই নিয়ে বিতর্ক কম হয় নি। এই বিতর্কের মাঝেই খবর, এ আর রহমান আগামী ১১এপ্রিল কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন। ১৩
বছর পর অবশেষে কলকাতায় আসছেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’ এ আর রহমান। এ শহরে তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। ১৩ বছর পর এই শহরে ১১ এপ্রিল তাঁর সঙ্গে সুরের সফরের সঙ্গী হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। বলে রাখা ভালো, এর আগে ১১ জানুয়ারি কলকাতার বুকে তাঁর লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে তা সেইসময় স্থগিত রাখা হয়। যা অবশেষে আগামী এপ্রিল মাসে আয়োজিত হতে চলেছে। কলকাতায় এ আর রহমানের আগামী এই অনুষ্ঠানের টিকিটের মূল্য কত জানেন?
কলকাতার বুকে কোথায় কিংবদন্তির এই শো আয়োজিত হচ্ছে তা এখনও সঠিকভাবে জানা যা গেলেও জানা যাচ্ছে টিকিটের দাম। ইতিমধ্যেই শোয়ের টিকিট কাটতে শুরু করেছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, অনলাইনেই এই শোয়ের টিকিট কাটা শুরু হয়েছে ইতিমধ্যেই। টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯৯৯ টাকা। এছাড়াও বিভিন্ন মূল্যে বিভিন্ন জোনের টিকিটের মূল্য হিসেবে নাকি বরাদ্দ হয়েছে যথাক্রমে ৩৯৯৯ টাকা থেকে ১৯৯৯৯ টাকা পর্যন্ত। অনুষ্ঠানে শিল্পীর নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না বলেই জানা যাচ্ছে। ‘ডিসট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপে মিলছে এই কনসার্টের টিকিট।
