Type Here to Get Search Results !

নিষ্ঠা সহকারে মেনে চলুন মহা শিবরাত্রির সমস্ত নিয়ম

 পুজো-পার্বন 


নিষ্ঠা সহকারে মেনে চলুন মহা শিবরাত্রির সমস্ত নিয়ম



  হিন্দু ভক্তদের কাছে শিবরাত্রি খুবই পবিত্র তিথি। সারা বছর হিন্দুরা বিশেষ করে হিন্দু মহিলারা এই দিনটির জন্য অপেক্ষা করেন। এক নজরে দেখে নি শিবরাত্রির নির্ঘান্ট। 


  * কবে শিবরাত্রি ২০২৬ 

ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি ১৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধে ৫টা ৪ মিনিট থেকে শুরু হবে। এই তিথি ১৬ ফেব্রুয়ারি, সোমবার সন্ধে ৫টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। চতুর্দশী তিথি রাতে হওয়ার কারণে ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির ব্রত ও পুজো করা হবে। 


  * মহাশিবরাত্রির ব্রতের নিয়ম

যাঁরা ব্রত রাখেন তাঁরা অনেকেই নির্জলা ব্রত পালন করে থাকেন। যার অর্থ হল ব্রত চলাকালীন তাঁরা জলও পান করেন না। যাঁরা কঠোরভাবে ব্রত পালন করতে পারেন না, তাঁরা ফলাহার করে ব্রত করতে পারেন। ব্রত রাখার একদিন আগেই সংযম ও নিরামিষ আহারের নিয়ম রয়েছে। এতে মন ও শরীর শান্ত থাকে। 


  * কি খাবেন

ব্রত বা উপোসের সময় নিরামিষ খাওয়া-দাওয়া করাই শ্রেয়। ফল, দুধ, পনির, আলু, রাঙা আলু, সাবুমাখা বা সাবুর খিচুড়ি এই সময় খাওা উচিত। এই সাত্ত্বিক আহার শরীরকে হালকা রাখে। এমনিতেই উপোস ভাঙার পর ভারী বা মশলাদার কোনও খাবার খাওয়া উচিত নয়। 


  * কি খাবেন না

চাল, গম, ডাল এবং ডালের মতো শস্য এবং ডাল জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। যদিও ভগবান শিবকে নারকেল নিবেদন করা যেতে পারে, তবে নারকেল জল নৈবেদ্য হিসেবে ব্যবহার করা উচিত নয়। আমিষ জাতীয় খাবার এদিন না খাওয়াই ভাল। উপোসের সময় অতিরিক্ত চা-কফি খাবেন না। 


  * শিবরাত্রির চার প্রহরের পুজোর সময়

মহাশিবরাত্রিতে চার প্রহর জেগে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.