Type Here to Get Search Results !

আমেরিকা যদি ইরান আক্রমন করে তাহলে ভুগতে হবে আমেরিকাকে - জানিয়ে দিলো আয়াতোল্লা খামেনেই

 আন্তর্জাতিক 



আমেরিকা যদি ইরান আক্রমন করে তাহলে ভুগতে হবে আমেরিকাকে - জানিয়ে দিলো 

আয়াতোল্লা খামেনেই


  ইজরাইলের দাদাগিরি না থামলে মধ্যপ্রাচ্যে আর শান্তি ফিরবে না। ইজরাইলের এতো শক্তির পিছনে আছে আমেরিকা। এবার ইজরাইল ও ইরান যুদ্ধের মুখোমুখি। ইরানের আকাশে যুদ্ধের সিঁদুরে মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও সামরিক মহড়ায় আশঙ্কা করা হচ্ছে, যে কোনও মুহূর্তে হামলা হতে পারে ইরানে। এহেন পরিস্থিতির মাঝেই রবিবার কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। জানালেন, আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে গোটা মধ্যপ্রাচ্য আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। রবিবার ইরানের এক সরকারি টিভি চ্যানেল খামেনেইয়ের বার্তা তুলে ধরা হয়। সেখানে তিনি জানিয়েছে, “আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে তার ভয়াবহ পরিনতির কথাও ওদের মাথায় রাখা উচিত। যদি সত্যি যুদ্ধ শুরু হয় তবে সে যুদ্ধ শেষ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে।” 


  খামেনেই আরও বলেন, “আমরা কাউকে উসকানি দেই না। এবং কোনও দেশের উপর হামলা চালাতেও আগ্রহী নই। তবে ইরানের উপর যদি কোনও রকম হামলা হয়, তবে উপযুক্ত জবাব দিতেও আমরা প্রস্তুত।” অনুমান করা হচ্ছে, আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে তাদের একাধিক সেনাঘাঁটির মধ্যে কোনও এক বা দুটি জায়গা থেকে এই হামলা চালাবে তারা। সেক্ষেত্রে যে দেশের মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা হবে, সেই দেশকে তছনছ করার হুঁশিয়ারি আগেই দিয়েছে ইরান। সেক্ষেত্রে ধাপে ধাপে আভ্যন্তরীণ যুদ্ধে জড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্য। যদি তেমন হয়, তাতে আমেরিকার লাভের তুলনায় ক্ষতিই বেশি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.