Type Here to Get Search Results !

নির্বাচন কমিশনকে 'বিজেপির দালাল' মমতারা মিটিং ছেড়ে চলে আসলেন

 সম্পাদকীয় 



নির্বাচন কমিশনকে 'বিজেপির দালাল' মমতারা মিটিং ছেড়ে চলে আসলেন 


  নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে সমস্যা কিছুতেই মিটছে না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেল ৪টের সময় কালো পোশাক করে সদলবলে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে যান নির্বাচন কমিশনের অফিসে। বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার-র সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বৈঠকে। আর ছিলেন মৃত ৩ বিএলও-র পরিবার ও এসআইআর-এ ক্ষতিগ্রস্ত ৫ পরিবার। প্রত্যেকের পরনে কালো পোশাক। কারও পরনে কালো চাদর, কেউ আবার পরেন কালো সোয়েটার। কমিশনের সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠকের পর বাইরে বেরিয়ে মমতা বললেন -


  উনি আমাদের আপমান করেছেন। কোনো কথা শোনে নি। তাই তারা মিটিং ছেড়ে বেরিয়ে এসেছেন। নির্বাচন কমিশনকে 'মিথ্যাবাদী' বলে তিনি উল্লেখ করেন। মমতা বলেন, 'যেন উনি জমিদার আর আমরা সবাই ওর প্রজা।' তিনি আরও বলেন - সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। বিজেপির দালাল। অনেক নির্বাচন কমিশন দেখেছি। কিন্তু, কমিশনকে এরকম তোতাপাখি কেউ বানায়নি।মুখ্যমন্ত্রী বলেন, বিয়ের পর পদবি বদল হলেও নাম বাদ দিচ্ছে। জীবিতদের মৃত বলে ঘোষণা করে দিচ্ছে।আজকে যদি অটলজি বেঁচে থাকতেন, উনি কি জন্ম শংসাপত্র দিতে পারতেন?এই এসআইআর পুরো অগণতান্ত্রিক, অসংসদীয়।আপনার যদি এসআইআর করতেই হত, তাহলে ২০০২ সালের পর এতদিন কেন করলেন না? কেন তিনমাসে করলেন? যদি করতেই হত, যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে, সেগুলি ছাড়া অন্য রাজ্যে করতেন। পরে ভোট হয়ে গেলে এসআইআর করতেন।'বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে?’ কমিশনের সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক শেষে বেরিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই বলা যায় এই সভা কোনো সঠিক দিশা দেখাতে পারে নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.