হোলি উপলক্ষে ভারতীয় রেলের নতুন স্পেশাল ট্রেনের ঘোষণা
কলকাতা: আসন্ন হোলি উৎসবের সময় যাত্রীদের অসুবিধা দূর করতে ভারতীয় রেল বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেল সূত্রের খবর অনুযায়ী, ০৮৫০৮ বিশাখাপত্তনম-শালিমার হোলি স্পেশাল আগামী ৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রতি বুধবার বিশাখাপত্তনম থেকে ছাড়বে। বিপরীতে, ০৮৫০৭ শালিমার-বিশাখাপত্তনম হোলি স্পেশাল ৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার শালিমার থেকে যাত্রা করবে।এছাড়া, ০৭৫১২ চারলাপল্লি-শালিমার হোলি স্পেশাল ২৬ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৫ মার্চ চারলাপল্লি থেকে ছাড়বে, যা পরের দিন শালিমারে পৌঁছাবে। তেমনি, ০৭৫১৩ শালিমার-চারলাপল্লি স্পেশাল ২৭ ফেব্রুয়ারি, ২ মার্চ ও ৬ মার্চ শালিমার থেকে রওনা দেবে।উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের জন্য ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা হোলি স্পেশাল ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতি শনিবার ডিব্রুগড় থেকে চলবে। বিপরীদিকে, ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত প্রতি সোমবার কলকাতা থেকে যাত্রা শুরু করবে। এই ট্রেনসমূহ হোলি-অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াত সহজ করবে এবং ভিড় নিয়ন্ত্রণে সহায়ক হবে।
