কল্যাণীতে উৎকর্ষ মহা উৎসব শুরু, যুবকদের জন্য নতুন সুযোগ
'উৎকর্ষ বাংলা' স্কিমের ১০ বছর পূর্তি উপলক্ষে কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে ঋত্বিক সদনে 'উৎকর্ষের মহা উৎসব'রে সূচনা হয়েছে। সোমবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মোবিলাইজেশন ক্যাম্প ও জনসংযোগ কর্মসূচি শুরু হয়।পশ্চিমবঙ্গ সরকারের এই গুরুত্বপূর্ণ স্কিম যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। কল্যাণী পুরসভার পুরপ্রধান , মহকুমা শাসক সৌম্যজিৎ দাসগুপ্তসহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। কর্মসূচিতে যুবকরা স্কিমের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং নথিপত্র জমা দিতে পারবেন।মহকুমা শাসক বলেন, “এই উৎসবের মাধ্যমে কল্যাণীর যুবসমাজকে আত্মনির্ভর করে তুলব।” উৎসব কয়েকদিন স্থায়ী হবে, যাতে কর্মশালা ও সচেতনতা কর্মসূচি অন্তর্ভুক্ত। নদীয়া জেলায় এমন উদ্যোগ যুবকদের জীবনমুখী করবে বলে আশা করা হচ্ছে।
.jpeg)