Type Here to Get Search Results !

হাওড়ায় প্রোমোটার খুন কাণ্ডে গ্রেফতার আরো দুই, উদ্ধার আগ্নেয়াস্ত্র

 হাওড়ায় প্রোমোটার খুন কাণ্ডে গ্রেফতার আরো দুই, উদ্ধার আগ্নেয়াস্ত্র 



  সকলকে চমকে দেওয়ার মতো কান্ড আমরা দেখেছি টিভিতে - যা হিন্দি সিনেমাকেও হার মানায়। হাওড়া কাণ্ডে একজন খুনি আবার তৃণমূলের ঘনিষ্ট বলে ছবি প্রকাশ পেয়েছি। ওই কাণ্ডের তদন্তে সরকার দ্রুত 'সিট' গঠন করেছে। তদন্তে নেমেই আরো সাফল্য পেলো পুলিশ। গতকাল রাতে ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি। পুলিশ হেফাজতে থাকা ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি প্রোমোটার শফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যার পর মূল দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন আশ্রয় নেয় কলকাতার বউবাজারে মহম্মদ ওয়াকিলের বাড়িতে। তারা মহম্মদ ওয়াকিলের বাড়িতে ওই দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখে।


  খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এখনও অধরা দুই মূল অভিযুক্ত হারুন এবং রোহিত। সূত্রের খবর, তারা দু’জনই অন্য রাজ্যে চম্পট দিয়েছে।এদিকে, এদিন পিলখানাকাণ্ডে মহম্মদ আসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হল। আসলাম মেটিয়াব্রুজে হারুন ও রোহিতকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। ভোটের আগে এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো এখন রাজ্যে দুষ্কৃতীদের হাতে অস্ত্রের ভান্ডার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.