"ভেনেজুয়েলার মতো বাংলাদেশও চলে যেতে চলেছে আমেরিকার কবল" - হাসিনা পুত্র ওয়াজেদ জয়
আর কয়েকদিন পরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু শেষ পর্যন্ত ভোট কতটা ঠিক ঠাক হবে তা নিয়ে সংসয় আছে। এরই মধ্যে হাসিনা পুত্রের এই বার্তা। কলকাতায় দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শাহিদুল হাসান খোকনের লেখা ‘ইনশাআল্লাহ বাংলাদেশ’ বইয়ের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সেই অনুষ্ঠানেই বাংলাদেশের মানুষের জন্য ভোট বয়কটের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয়। জামাতের চোখরাঙানি থেকে বাঁচতে দেশবাসীকে ভোট বয়কটের আবেদন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রের। হাসিনা-পুত্র বাংলাদেশবাসীদের উদ্দেশে বলেন, "আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যাবেন না। বাংলাদেশকে সুরক্ষিত করুন। শশুধুমাত্র আওয়ামী লিগের সমর্থক নয়, সবার জন্যই এই বার্তা। সংবিধান রক্ষা করতে চাইলে এটা করুন।"
একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করলেন সজীব ওয়াজেদ জয়। তাঁর অভিযোগ, তারেকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এফবিআইয়ের। ভেনেজুয়েলায় যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের প্রভাব খাটিয়ে ওখানে সরকার গঠন করেছে, বাংলাদেশেও সেই ভাবে কর্তৃত্ব বিস্তার করবে আমেরিকা। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, “আপনারা জানেন এখন একটা সাজানো নির্বাচন হতে চলেছে। নির্বাচন নয়, সিলেকশন হচ্ছে। মৌলবাদী নয় এমন দলগুলোকে নির্বাসন করা হয়েছে। জাতীয় পার্টিকে নির্যাতন করা হচ্ছে, তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। জামাতের ভোটও তাদের চেয়ে কম। পোস্টাল ব্যালট দিয়ে ভোটসংখ্যা বাড়িয়ে নির্বাচন করা হবে। কারও পক্ষে বোঝা সম্ভব নয় এই পোস্টাল ব্যালটগুলোতে কোথায় বসে ভোট দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন এই নির্বাচনে ভোট দিলে বেঁচে যাবেন। ১৫০-র বেশি ভোট পাবে না বিএনপি। জামাত ১২০ সিট পাবে। এই রেজাল্ট নিশ্চিত করা হয়েছে। আপনি ভোট দিন কি না দিন। একক ক্ষমতায় আসবে না বিএনপি। যাতে জামাতের প্রভাব থাকে।”হাসিনা-পুত্র বাংলাদেশবাসীদের উদ্দেশে বলেন, “আমার অনুরোধ, আপনারা কেউ ভোট দিতে যাবেন না। বাংলাদেশকে সুরক্ষিত করুন।
