সাত সকালেই দুর্গাপুর ও পণ্ডবেশ্বরে ইডির তল্লাশি
আবার সক্রিয় ইডি। এবার বালি ও কয়লা খাদান থেকে বে আইনি রোজগার টিয়েই তৎপর ইডি। দুর্গাপুরে ও পাণ্ডবেশ্বরেও চলছে তল্লাশি। দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত প্রবীর দত্ত। আগে পানাগড়ে থাকতেন, দুই বছর আগে এই বিলাসবহুল বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেন। সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন বলে খবর। বর্ধমান
নবগ্রামে অভিযান চালায়। জানা গিয়েছে, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড-এর কয়লা বেআইনিভাবে উত্তোলন এবং অবৈধভাবে পাচার করার অভিযোগের তদন্ত করছে ইডি। প্রায় ২৫-৩০ জন আধিকারিকের টিম এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চলছে।
ভোরবেলাতেই ইডির তিন সদস্যের টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালায়। তাদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করেই বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বালি কারবারের সঙ্গে আর কী কী যোগ রয়েছে, কত দূর বিস্তৃত- তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। তাঁর ভাইয়ের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। এখন পর্যন্ত বিস্তারিত খবর আসে নি।
