বালিচকের হোটেল কেলেঙ্কারিতে চন্দ্রকোনা রোডের নেতার মুখোশ খুলল
বাম আমলে বন্দুক-পিস্তল নিয়ে দাপট দেখানো এক স্বঘোষিত হিন্দুত্ববাদী নেতা আজ রাজনৈতিক আবর্জনায় পরিণত হয়েছে। তৃণমূলের 'কাটমানি'র ভাগ না পেয়ে সাধু সাজতে গিয়ে বহিষ্কৃত হন তিনি। এই নেতার আসল রূপ বালিচকের এক হোটেলের ভাইরাল ভিডিওতে ফাঁস হয়েছে, (যদিও ভিডিওর সত্যতা আমাদের সংবাদ মাধ্যম যাচাই করেনি) যেখানে এক তরুণীর সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় তাকে দেখা যায়।
চরিত্রহীনতা ও মাদকাসক্তির অভিযোগ তার ওপর দীর্ঘদিনের। দল থেকেও বর্তমানে বহিষ্কৃত হয়ে এখন তিনি সোশ্যাল মিডিয়ায় 'জ্ঞানী' সাজছেন। অস্তিত্ব টেকাতে এখন পুলিশ, সাংবাদিক ও বিজেপি নেতাদের হুমকি দিচ্ছেন এই বিড়ম্বিত নেতা। নীতিহীনতা আর লালসার এই সংমিশ্রণকে চন্দ্রকোনা রোডের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। পতন যখন অনিবার্য, তখন আস্ফালনই তার শেষ সম্বল বলছেন চন্দ্রকোনা রোড এর রাজনৈতিক মহল। তবে দিনের শেষে ওই নেতার পরিচয় জানা যায় নী।
