Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


শীত বিদায় নিলেও গরম কিন্তু পড়ে নি। আদর্শ বসন্তের পরিবেশ। এদিকে পলাশ, কৃষ্ণচূড়া রং ধরা শুরু করেছে। কোকিলের ডাকও শোনা যাচ্ছে। মন উদাস করা প্রকৃতি।


  দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ পালিয়ে যাবে শীঘ্রই। পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রির ঘরে উঠতে পারে। রাতের দিকে সামান্য ঠান্ডা থাকলেও দিনের বেলায় গরম বেশ অনুভূত হবে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বাভাবিকের উপরে উঠে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের অনুভূতি কমছে। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়, যা ধীরে ধীরে সরছে। আবার আরও একটি পশ্চিমী গতকালই ঢুকেছে। আরও একটি ঝঞ্ঝা ঢুকবে সোমবার। সবমিলিয়ে আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা চড়বে। রাজ্য জুড়ে ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট। সবমিলিয়ে উত্তুরে হাওয়ার দাপট কমবে এবার।দক্ষিণবঙ্গে কুয়াশার দাপটও সেরম নেই। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। 


  অন্যদিকে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা অধিক। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যদিও বেলা বাড়তে তা হবে উধাও। সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না আপাতত। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে চড়বে পারদ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.