Type Here to Get Search Results !

মকর সংক্রান্তির পরে মাঘীপূর্ণিমায় লক্ষাধিক মানুষ পুণ্য স্নান করলেন গঙ্গাসাগরে


 মকর সংক্রান্তির পরে মাঘীপূর্ণিমায় লক্ষাধিক মানুষ পুণ্য স্নান করলেন গঙ্গাসাগরে 


  হিন্দু ধর্মপ্রাণ মানুষের কাছে মাঘীপূর্ণিমা খুবই পবিত্র দিন। অনেক ধর্মপ্রাণ মানুষ এদিন পুণ্যস্নান করেন। মাঘী পূর্ণিমায় সাগরমুখী লক্ষ লক্ষ পূণ্যার্থী। গঙ্গাসাগর মেলার পর আরও একবার সেজে উঠেছে গঙ্গাসাগর‌। ভোর থেকে কাকদ্বীপ থেকে সাগরমুখী পুণ্যার্থীরা। তাঁদের কথা ভেবে প্রাশাসনিকভাবে সবরকম বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তায় অতিরিক্ত জোর দিতে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। পুণ্যস্নানের পর কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য শৌচালয়, যাত্রীনিবাসের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.