Type Here to Get Search Results !

এবার তারেকের হাতেই বাংলাদেশ - ভারতের সঙ্গে কেমন সম্পর্ক তৈরী হবে?

 


এবার তারেকের হাতেই বাংলাদেশ - ভারতের সঙ্গে কেমন সম্পর্ক তৈরী হবে? 


  এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আর জঙ্গিপনা চায় না, তারা হিংসা চায় না। সেই কারণেই জামাতকে দূরে ফেলে বিএনপি অনেকটা এগিয়ে। আবার তারেক যে দুটি আসনে দাঁড়িয়েছিল, দুটিতেই তিনি জিতে গেছেন। শেষ আপডেট অনুযায়ী, সরকারি হিসাবে বিএনপি ১২৮টি আসনে জয়ী হয়েছে। ২১০টি আসনের হিসাবে জোটসঙ্গীদের নিয়ে ১৫৭টি আসনে জয়ী হয়েছে বিএনপি। প্রতিপক্ষ জামাত জয়ী হয়েছে ৩০টি আসনে। ছাত্রদের দল এনসিপি জিতেছে ৪টি আসনে। 


  নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেনি। তার আগেই নিজেদের জয়ী ঘোষণা করে দিল বিএনপি। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে বিএনপি-র তরফে জানানো হয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পর বিএনপি বাংলাদেশে সরকার গড়তে চলেছে। জাতীয় সংসদ নির্বাচনে মোট কত ভোট পড়েছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, সব আসনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত, ভোটার উপস্থিতির চূড়ান্ত হার প্রকাশ করা সম্ভব নয়। ২৯৯টি আসনের পূর্ণাঙ্গ ফল না পাওয়ায় মোট ভোটের সঠিক হিসাব দেওয়া যাবে না। সব আসনের ফল পাওয়ার পরই ভোটার উপস্থিতির শতকরা হার নির্ধারণ ও ঘোষণা করা হবে। একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্বাচনে জয়ের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ বিএনপির। তবে বিজয় মিছিল করবে না বিএনপি। তার বদলে মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনার অনুরোধ জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.