গান্ধী মোড় এলাকা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার এক
আবারো একবার মাদকের বিরুদ্ধে সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। সোমবার রাতে গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের গান্ধী মোড় এলাকায় অভিযানে নামে দার্জিলিং জেলা পুলিশের ঘোষ পুকুর ফাঁড়ির পুলিশ। অভিযান চালিয়ে সেখানে বাইকে থাকা এক যুবককে আটক করে, তল্লাশি চালানোর পর উদ্ধার হয় ব্রাউন সুগার। ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত যুবকের নাম সুরজিৎ সরকার (৩৫)। সে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্র মারফত জানা গেছে ধৃত যুবকের কাছ থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধারাও ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা। তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় পাচারের ছক কষেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনা সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের বাইক বাজে বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
