মোদি সরকারের ফাঁকা প্রতিশ্রুতির জ্বলন্ত প্রমাণ: কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দর পরিত্যক্ত
উত্তরপ্রদেশের কুশিনগরে ৪৪৮ কোটি টাকা খরচে নির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর আজ কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গোরখপুর থেকে ৫২ কিমি পূর্বে, বৌদ্ধ তীর্থস্থানের কাছে ৫৮৯ একর কৃষিজমি জোর করে অধিগ্রহণ করে ৩.২ কিমি রানওয়ে সমৃদ্ধ এই বিমানবন্দরে পাঁচটি বোয়িং ৭০৭-এর জায়গা আছে। কিন্তু শয়ে শয়ে গ্রামবাসী মাথা গোঁজার ঠাঁই ছেড়ে প্রতারিত হয়েছেন। ২০২১-এর ১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন গালভরা প্রতিশ্রুতি দিয়ে। গ্লোবাল বৌদ্ধ টুরিজমের গেটওয়ে হিসেবে প্রচার করা হয়—শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান, মায়ানমার থেকে সরাসরি ফ্লাইট, বছরে ৩ লক্ষ যাত্রী, ২০% পর্যটক বৃদ্ধি, স্থানীয় কর্মসংস্থান এবং পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখানো হয়। নভেম্বরেই শ্রীলঙ্কার ফ্লাইটার্সের সাপ্তাহিক বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়।কিন্তু ২০২৩-এর ২৮ নভেম্বর থেকে যাত্রী সংখ্যা কম হওয়ায় বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। দু’বছরেরও বেশি সময় ধরে শুধু ভিভিআইপি ও চার্টার ফ্লাইট চলে। ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ১২,০০০ যাত্রী—লক্ষ্যের ৪%। রানওয়ের ধারে স্থানীয়রা ধান শুকোচ্ছে, চরে ছাগল-গরু ঘুরে বেড়াচ্ছে। এয়ারপোর্ট অথরিটি মাছি তাড়াচ্ছে। জমি অধিগ্রহণে কৃষকরা কমপেনসেশনের জন্য প্রতিবাদ করেছেন, প্রতিশ্রুতি পূরণ হয়নি। সরকার ২০২৫-এ বিদেশি এয়ারলাইন্স আকর্ষণের চেষ্টা করলেও সফলতা নেই। এটি মোদি সরকারের নির্লজ্জ মিথ্যাচার ও ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ—স্বপ্ন দেখিয়ে গ্রামবাসীদের প্রতারিত করা হয়েছে। কী নির্মম প্রহসন!
.jpeg)