Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



এমন সুন্দর বাসন্তিক পরিবেশ বছরে বেশিদিন থাকে না। কিন্তু এ বছর বেশ কয়েকদিন ধরেই তেমনই মনোরম বাসন্তিক পরিবেশ। সকালের দিকে কিছুটা ঠান্ডা উত্তরের শীতল হাওয়া। সঙ্গে কোকিলের মৃদু ডাক। মানুষের গায়েও হাল্কা শীতবস্ত্র। একটু বেলা বাড়লেও তাপমাত্রা বাড়তে থাকে।


   দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে এখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর ছিল। পুরুলিয়া জেলায় পারদ ছাড়িয়ে গিয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চার দিনে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশা বেশি থাকতে পারে।  বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০. ৩ ও সর্ব নিম্ন ১৭.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস। দিনের বেলায় রোদের তেজ বাড়লেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।


  অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) গরমের প্রভাব স্পষ্ট। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরায় দিনের তাপমাত্রা পৌঁছেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী এক সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় সকালে কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.