Type Here to Get Search Results !

জ্যোতিষবিধি মেনে সোনার গয়না পরুন

 জ্যোতিষশাস্ত্র 



  জ্যোতিষবিধি মেনে সোনার গয়না পরুন


  আমরা অনেকেই সোনার গয়না পরতে ভালোবাসি। অনেকে সোনার গয়না পরি। কিন্তু গয়না পরার আগে বিস্তারিত জ্যোতিষ পরামর্শ মেনে তবে গয়না পরা উচিত। আপনার সুখসমৃদ্ধি নাকি সোনার গয়না কীভাবে পরছেন তার উপর নির্ভরশীল। তাই হলুদ ধাতু পরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। নইলে হতে পারে ঘোর সর্বনাশ।


  * আপনি কি দফায় দফায় সর্দি-কাশিতে ভোগেন? জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, কনিষ্ঠায় সোনার আংটি পরলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

  

 * কষ্ট করেও কি কেরিয়ারে সাফল্য পাচ্ছেন না? তবে জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, মধ্যমায় সোনার আংটি পরা প্রয়োজন।

  

  * আপনি কি কোনও কাজে মনোনিবেশ করতে পারছেন না, তবে অবশ্যই তর্জনীতে সোনার গয়না পরুন।


  * দাম্পত্য অশান্তিতে জেরবার হলে আপনি সোনার চেনের সঙ্গে লকেট পরতে পারেন। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে তাতেই ফিরবে দাম্পত্য উষ্ণতা।


  * গর্ভবতী হওয়ার সমস্যা দূর করতে পারে আপনার হাতের অনামিকার সোনার আংটি।


  * পেট কিংবা স্থূলতার মতো সমস্যা দেখা দিলে ভুলেও সোনার গয়না পরবেন না।


  * বাড়ির খুদে সদস্যকে লাল সুতোর সঙ্গে জড়িয়ে সোনার গয়না পরান। তাতে তার উন্নতি হবে।


  * লোহা এবং সোনার মিশেলে তৈরি গয়না পরবেন না। তাতে ঘুমের সমস্যা হতে পারে।


  * সোনার গয়না লক্ষ্মীর প্রতীক। তাই ভুল করেও কোমরের নিচে সোনার গয়না পরবেন না।


  * পায়ে ভুল করেও সোনার নূপুর পরবেন না। তাতে লক্ষ্মীদেবী রুষ্ট হতে পারেন।


  * যাঁরা লোহা কিংবা কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা ভুলেও সোনার গয়না পরবেন না।


  * জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, মদ্যপানের সময় ভুলেও সোনার গয়না শরীরে রাখবেন না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.