Type Here to Get Search Results !

‘মহাত্মাশ্রী’তে ২০০০ কোটি বরাদ্দ: গান্ধীনাম ধরে রাজ্যের জবাব, কেন্দ্রের নীরবতার মধ্যে মমতার আঘাত

 ‘মহাত্মাশ্রী’তে ২০০০ কোটি বরাদ্দ: গান্ধীনাম ধরে রাজ্যের জবাব, কেন্দ্রের নীরবতার মধ্যে মমতার আঘাত







 কেন্দ্রের ১০০ দিনের কাজ প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে রাজ্য সরকার নিজের প্রকল্পে ‘বাপু’র নাম যুক্ত করেছিল। এবার অন্তর্বর্তী বাজেটে সেই ‘মহাত্মাশ্রী’ প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রকে জড়িয়ে দিয়েছে। গ্রামবাংলায় খুশির ঢেউ উঠেছে এই ঘোষণায়।বৃহস্পতিবার অন্তর্বর্তী রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, ‘মহাত্মাশ্রী’ প্রকল্পে ২০০০ কোটি বরাদ্দ করা হচ্ছে। এতে গ্রামাঞ্চলের আরও বেশি শ্রমিক-কৃষক উপকৃত হবেন। বছরে নির্দিষ্ট দিন কাজের বিনিময়ে তাঁরা হাতে পাবেন বেশি অর্থ। কর্মদিবসও বাড়ানো হবে। ছাব্বিশের ভোটের আগে প্রত্যন্ত এলাকায় এই প্রস্তাব বড় প্রভাব ফেলবে, বলছেন বিশ্লেষকরা।আগে ‘কর্মশ্রী’ নামে চলা এই রাজ্যের নিজস্ব ১০০ দিনের কাজ প্রকল্প গত ডিসেম্বরে রাজ্যপালের অনুমোদনে হয়েছে ‘মহাত্মাশ্রী’। কেন্দ্রের MGNREGA থেকে ‘মহাত্মা গান্ধী’র নাম মুছে ‘ভিবি জিরামজি’ (রাম) করার পর সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীরা প্রবল আপত্তি তুললেও কেন্দ্র শোনেনি। প্রতিবাদে রাজ্যও নাম বদল করেছে।গত রবিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ‘ভিবি জিরামজি’ প্রকল্পে কোনও ঘোষণাই করেননি। গ্রামাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থানে এই প্রকল্প অতি গুরুত্বপূর্ণ। কিন্তু কেন্দ্র শ্রমিকদের প্রাপ্য টাকা না দিয়ে বঞ্চনা করছে বলে তৃণমূল কংগ্রেসের বারবার অভিযোগ। দিল্লির রাজপথে আন্দোলন হয়েছে। কোনও সুরাহা না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা দেন, কেন্দ্র নির্ভরতা আর নয়—রাজ্যকোষ থেকেই টাকা দেওয়া হবে।দীর্ঘদিনের কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যে এই ২০০০ কোটির ঘোষণা মমতা সরকারের গ্রামীণ ভিত্তিকে মজবুত করবে। নির্বাচনের আগে এটি বড় রাজনৈতিক অস্ত্র।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.