Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


এবার শীত দ্রুত বোদায় নিতে চলেছে। ইতিমধ্যে কোকিলার ডাক শোনা যাচ্ছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, রবিবারের পরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আর কিছুদিন এমন মনোরণ পরিবেশ উপভোগ করা যাবে।


  দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার থেকেই এই পরিবর্তন চোখে পড়তে পারে। উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসায় রাতের ঠান্ডা অনেকটাই কমবে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও ক্রমশ বাড়বে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোথাও সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে ঘন কুয়াশার আশঙ্কা কম। তবে আবহাওয়াবিদদের মতে, এটি শীতের শেষ ঝলক। সপ্তাহান্তের মধ্যেই কলকাতায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত বিদায় নেবে বলেই ইঙ্গিত মিলেছে। রাতের ঠান্ডাও ধীরে ধীরে কমবে।


  অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালে হালকা কুয়াশা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.