Type Here to Get Search Results !

ডোমজুড়ে অভিষেকের ডায়মন্ড হারবার মডেলে 'সেবাশ্রয় শিবির' শুরু, অরূপ রায়ের উপস্থিতি

 ডোমজুড়ে অভিষেকের ডায়মন্ড হারবার মডেলে 'সেবাশ্রয় শিবির' শুরু, অরূপ রায়ের উপস্থিতি




 সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল অনুসরণ করে ডোমজুড়ে আজ থেকে শুরু হয়েছে দু'দিনের 'সেবাশ্রয় শিবির'। ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাঁকড়া দোতলায় জুগনু অ্যাথলেটিক ক্লাবের মাঠে চলছে এই শিবির। বিশেষজ্ঞ চিকিৎসকরা নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা ও ওষুধ বিতরণ করছেন। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে শিবির।তৃণমূল কংগ্রেসের সেবাশ্রয় প্রকল্পের অধীনে এই উদ্যোগ। শিবিরের শুভারম্ভে রাজ্যের বনবিভাগ মন্ত্রী অরূপ রায় উপস্থিত হয়ে বলেন, “অভিষেকের ডায়মন্ড হারবার মডেল আমাদের জন্য অনুকরণীয়। এই শিবিরের মাধ্যমে হাজারো মানুষ স্বাস্থ্যসেবা পাবে। তৃণমূল সরকার গরিবের দরজায় চিকিৎসা পৌঁছে দিচ্ছে। এমন আরও শিবির হবে সারা হাওড়ায়।” বিধায়ক কল্যাণ ঘোষ ও গুলশান মল্লিকও উপস্থিত ছিলেন।স্থানীয়রা শিবিরে উপস্থিত হয়ে প্রশংসা জানালেন। এই মডেল পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহুরে এলাকায় স্বাস্থ্যসেবা বিপ্লব ঘটাচ্ছে বলে মত প্রকাশ করলেন মন্ত্রী অরূপ রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.