Type Here to Get Search Results !

স্বাধীনতার ৭৬ বছরেও পাকা রাস্তার অপেক্ষায় রাধানগর: ক্ষুব্ধ গ্রামবাসীদের গণস্বাক্ষর আবেদন

 স্বাধীনতার ৭৬ বছরেও পাকা রাস্তার অপেক্ষায় রাধানগর: ক্ষুব্ধ গ্রামবাসীদের গণস্বাক্ষর আবেদন




মুর্শিদাবাদ, : স্বাধীনতার সাত দশক অতিক্রান্ত হলেও ভরতপুর-১ ব্লকের রাধানগর গ্রামে পাকা রাস্তার অভাবে দুর্ভোগ চলছে। দেশভাগের সময় প্রতিষ্ঠিত এই গ্রামের প্রধান রাস্তা কাঁচা ও জরাজীর্ণ। বর্ষায় হাঁটু-সমান কাদা-গর্তে পরিণত হয়ে স্কুলছাত্র ও বয়স্কদের যাতায়াত মরণফাঁদে পরিণত হয়।ক্ষুব্ধ গ্রামবাসীরা গণস্বাক্ষরসমৃদ্ধ আবেদনপত্র জমা দিয়েছেন বিডিও দাওয়া শেরপার কাছে। দাবি: গৌরীনগর থেকে রাধানগরের শেষ প্রান্ত পর্যন্ত ১.৬ কিমি রাস্তা অবিলম্বে পিচ করা। বিডিও জানান, "লিখিত আবেদন পেয়েছি, দ্রুত সমাধানের চেষ্টা করছি।"ভোটের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সন্দিহান গ্রামবাসী। প্রশাসনের এই আশ্বাস কতদিন টিকবে, তাই নিয়ে প্রশ্ন উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.