বিনোদন
বাংলা নায়ক নায়িকাদের জন্মদিন পালন মানে সেটা ভক্তদের কাছে একটা বড়ো খবর। এবার জন্মদিন পালন করে সকলকে মুদ্ধ করলেন
'ঝাঁজ লবঙ্গ ফুল’ খ্যাত ইশা সাহা। ২৬ ফেব্রুয়ারি ইশার জন্মদিন। জন্মদিন ঠিক কীভাবে কাটাচ্ছেন ইশা, তা জানতেই ইশা জানালেন, রাত ন’টা নাগাদ প্যাকআপ হয়। এরপর ইউনিটের সকলে মিলেই সবটা আয়োজন করেছিল। সবটা মিলিয়ে এক্কেবারে জমজমাট ছিল আমার এবারের জন্মদিনটা। রাতে আমরা সেলিব্রেট করেছি সকলে মিলে। কেক কেটে, রেস্তরাঁর স্পেশাল খাবারেই কলকাতা থেকে এতদূরে এবার আমার জন্মদিনটা সেলিব্রেট হয়। আমরা এই মুহূর্তে গোসাবায় রয়েছি। আমার দারুণ লেগেছে। শুটিংয়ে জন্মদিনের সেলিব্রেশনের অভিজ্ঞতা আমার এই প্রথম। কাজের মধ্যে জন্মদিন খুব অন্যরকমভাবে কাটে। আমারও অন্যথা হয়নি। খুব প্রিয় একটা টিমের সঙ্গে কাজ করছি, সুতরাং স্পেশাল তো হবেই। দারুণ লাগছে, জমিয়ে শুটিংও চলছে আমাদের।”
উল্লেখ্য, নতুন রহস্য সমাধানে ফের ময়দানে নামছে ‘সোনাদা’ থুরি গোয়েন্দা ‘সোনাদা’ রূপে আবির। পর্দায় ফিরতে চলেছে ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’। সেই চেনা নস্ট্যালজিয়া আর রহস্য রোমাঞ্চে ভরা পছন্দের অ্যাডভেঞ্চার ফিরছে এবার পর্দায়। দীর্ঘ চার বছর এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির অপেক্ষার প্রহর গুনেছেন দর্শক। অনেকেই প্রশ্ন ছুঁড়েছেন কবে আসবে পর্দায় সোনাদা নতুন রহস্য সমাধান করতে? এবার বোধহয় সেই প্রশ্নেরই উত্তর মিলতে চলেছে। জানুয়ারি মাসে সরস্বতী পুজোতেই হয়েছে এই ছবির শুভ মহরৎ।