Type Here to Get Search Results !

সাত বছর পরে আবার পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী

 বিনোদন



সাত বছর পরে আবার পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী 


  রিয়া নামটা বেশ লেগে ছিল সুশান্ত সিংয়ের সঙ্গে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেরিয়ারে হয়েছিল ভরাডুবি। হাতে কাজ থাকা তো দূর কেউ নাকি স্ক্রিন শেয়ার পর্যন্ত করতে চাইতেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে। সাত বছর পর পর্দায় ফিরছেন তিনি তার আগে এই দুঃসময় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। হনসল মেহতার নতুন সিরিজের হাত ধরে পর্দায় ফিরছেন রিয়া। পর্দাভাগ করেছেন অনিল কাপুরের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া বলেন, “এক দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অনেক লড়াই, অনেক পরিশ্রম করেছি। কিন্তু একটা সময় গিয়ে আমাকে অভিনয় নিয়ে ভাবনাচিন্তা করা বন্ধ করতে হয়েছে। সুশান্তের মৃত্যুর পর আমি অভিনয়ের কোনও সুযোগ পাচ্ছিলাম না। এমনকী কেউ আমার সঙ্গে অভিনয় করতে চাইত না।"


  তিনি আরো বলেন, "কেউ আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আগ্রহী ছিল না। আর এই পরিস্থিতি ক্রমেই আমার মানসিক অবস্থা তলানিতে নিয়ে গিয়েছিল। আমাকে এই পরিস্থিতিত কাটিয়ে উঠতে বহু থেরাপির মধ্যে দিয়ে যেতে হয়েছিল।" রিয়া আরও বলেন, “হনসল স্যার যখন আমাকে এই সিরিজে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন আমি প্রথমে না বলেছিলাম। কাজটা করতে চাইনি। আমি ওনাকে বলেছিলাম আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু তাতে হংসল স্যাল আমাকে বলেন এই সিজিজে সংশ্লিষ্ট চরিত্রে তোমাকেই দরকার। তুমি ভালো পারফর্ম করলে না খারাপ তাতে কিছু এসে যায় না। অতঃপর আমি এই সিরিজের জন্য হ্যাঁ বলি। শুটিং ফ্লোরে ফিরে বুঝলাম এটাই আমার আসল জায়গা। এটা যেন সেই সাঁতার শেখা বা সাইকেল চালানোর মতো বিষয়। যতই চেষ্টা কর না কেন তুমি এটাকে এড়িয়ে যেতে পারবে না। আমার এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে যারা থেকেছেন, যারা আমাকে পথ দেখিয়েছেন আমি তাঁদের সারা জীবন মনে রাখব। আমি বুঝেছি আসল বন্ধুত্ব কী? অনেক নারী যেমন আমাকে কটাক্ষ করেছেন তেমনই অনেক নারী আমার মানসিক বল হয়ে পাশে দাঁড়িয়েছেন। আমি কোনওদিন তাঁদের কথা ভুলব না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.