Type Here to Get Search Results !

পার্কে বসে প্রেমিকাকে ক্রমাগত চড় মারছে প্রেমিক


পার্কে বসে প্রেমিকাকে ক্রমাগত চড় মারছে প্রেমিক


 


  সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পার্কের বেঞ্চে বসে এক যুগল। তরুণীর পরনে সাদা পোশাক, হলুদ জামা পরা যুবক। বসার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে যে, তারা খুব একটা মধুর আলোচনা করছেন না। এরপরই দেখা যায়, সপাটে প্রেমিকারে গালে চড় কষালেন যুবক। এখানেই থামেননি তিনি। উঠে দাঁড়িয়ে তরুণীকে এলোপাথাড়ি মারতে থাকেন যুবক। 


  কত কী যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে…। একথা ফের প্রমাণ করে দিল সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা গেল, একটি পার্কের বেঞ্চে পাশাপাশি বসে যুগল। দেখে প্রথম দিকে মনে হবে তারা গল্প করছে। আচমকা দেখা গেল তরুণীকে সপাটে চড় কষালেন যুবক। সোশাল মিডিয়ায় ভাইরাল দিল্লির জাপানিস পার্কের এই ভিডিও। যা নজরে পড়তেই ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনরা। অধিকাংশই কমেন্ট বক্সে আইনি পদক্ষেপের পরামর্শ দিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.