Type Here to Get Search Results !

মেয়ে দুয়াকে ছাড়া যে এক মুহুর্ত থাকতে পারছে না মা দীপিকা পারুকন


মেয়ে দুয়াকে ছাড়া যে এক মুহুর্ত থাকতে পারছে না মা দীপিকা পারুকন 



  রণবীর দীপিকার সংসার খুবই সুখের সংসার। তাদের মাঝে আছে ছোট্ট মেয়ে দিয়া। বেশ সুখে কাটছে দিন। ২০২৪ সালে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কোল আলো করে জন্ম নেয় মেয়ে দুয়া। মেয়ের জন্মের পর থেকে বলি নায়িকার জীবনেও আর পাঁচ জন মায়ের মতোই পরিবর্তন এসেছে। মাতৃত্বের জার্নি চুটিয়ে উপভোগ করছেন তিনি। সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই শরীর ও মনে একজন মায়ের অনেক পরিবর্তন আসে। দীপিকাও ব্যতিক্রম নন। তাঁরও এসেছে সেই পরিবর্তন। এখন নাকি স্বামী-মেয়ের দায়িত্ব থেকেই বিরতি চান দীপিকা! হঠাৎ কী এমন ঘটল নায়িকার সংসারে? আসলে মেয়েকে নিয়েই অষ্টপ্রহর কাটছে নায়িকার। আবার কখনও কখনও মনের মধ্যে দ্বন্দ্বও চলে তাঁর।


  ঠিক কী মানসিক অবস্থা দীপিকার? জানালেন এবার নিজেই। সম্প্রতি সোশাল মিডিয়াতে এই নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাতৃত্বের এই জার্নিতে আমার মাঝে মাঝে ভীষণভাবে একটা ব্রেক নিতে ইচ্ছা করে। যা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার মেয়েকেও আমার চাই। ওকে ছাড়াও এক মুহূর্ত আমি থাকতে পারি না। আবার কেউ ওকে কোলে নিলেও আমার ভালো লাগে না। আমি তখন খুব বিরক্ত হই। আবার আমি সারা দিন নিস্তব্ধতাও চাই।’ দীপিকার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর যা মনে হতে বাধ্য তা হল অদ্ভুত এক মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন নায়িকা। মাতৃত্বের এই জার্নির স্বাদ যেমন তিনি নিচ্ছেন একইভাবে মাঝেমাঝে ক্লান্তি বা একঘেয়েমিও তাঁকে বিব্রত করছে। তবে এসবের মাঝেও যে মেয়ে দুয়ার সঙ্গ তিনি যারপরনাই উপভোগ করছেন সে কথা বলাই বাহুল্য। মেয়ে দুয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেন গোটা দুনিয়াটাই আমূল বদলে গিয়েছে দীপিকা পাড়ুকোনের। মেয়েকে ঘিরেই এখন জীবনের সবটুকু আবর্তিত হয় বলি নায়িকার। এমনকী মেয়েকে সময় দেওয়ার জন্য একপ্রকার আপস করেছেন নিজের কেরিয়ারের সঙ্গেও। দীপিকার বিভিন্ন সাক্ষাৎকারেই পরিস্ফুট যে তিনি তাঁর জীবনের নতুন এই ইনিংস কতটা উপভোগ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.