Type Here to Get Search Results !

শাহরুখপুত্রের মাদক কাণ্ড চাপা তিনি নাকি বেশ কয়েক কোটি টাকা ঘুষ নিয়েছিলেন

 বিনোদন 




  শাহরুখ খানের জীবনে সে ছিল একটা অভিশপ্ত অধ্যায়। সেটা অবশ্য কাটিয়ে উঠেছে তিনি। একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়ানোয় এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই ‘অভিশপ্ত অধ্যায়’ কাটিয়ে ‘ব্যাডস অফ বলিউড’-এর সুবাদে পরিচালক হিসেবে নাম লেখালেও সংশ্লিষ্ট মামলা কিন্তু মুম্বই উচ্চ আদালতে এখনও বহাল। বছর পাঁচেক আগে আরিয়ানের মাদক মামলার দায়িত্বে থাকা তৎকালীন এনসিবি অফিসার সমীর ওয়াংখে‌ড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছিল সিবিআই। অভিযোগ, সেসময়ে বাদশাপুত্রের মামলা ধামাচাপা দেওয়ার জন্য তিনি নাকি ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন শাহরুখ খানের থেকে। এবার সংশ্লিষ্ট মামলার শুনানিতেই স্বপক্ষে যুক্তি খাড়া করলেন সমীর। 


  সোমবার, ২৩ মার্চ মুম্বই হাই কোর্টে সমীর ওয়াংখেড়ে জানান, তিনি কস্মিনকালেও শাহরুখ খানের কাছ থেকে কোনও টাকা নেননি। হাত পেতে ঘুষ নেওয়া তো দূরঅস্ত। সমীরের আইনজীবী আদালতের কাছে জানায়, ইতিমধ্যেই এনসিবির দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। কারণ প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যথাযথ প্রমাণ নেই। পাশাপাশি আদালতে সমীর এও জানিয়েছেন যে, এনসিবির কাছে আসা এক তথ্যের ভিত্তিতেসেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল। এবং সেসময়ে আইন মেনেই আরিয়ান-সহ কয়েক জনকে গ্রেফতার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.