আবার মধ্যরাতে রিটার্নিং অফিসার বদল করলো কমিশন
কমিশনের কাজ এখন আর দিনে হয় না। প্রায় সব কাজই মধ্যেরাতে। এখানেও কি আছে কোনো রহস্য? প্রশ্ন তুলেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৪ বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৯ জেলার ১৪ জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। গত সোমবার তাঁদের নিয়োগ করেছিল কমিশনই। পাঁচ দিনের মাথায় ওই রিটার্নিং অফিসারদের দায়িত্ব থেকে সরানো হল। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিটার্নিং অফিসারদের ৯ টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি রিটার্নিং অফিসার বদল। ওই জেলার ৫ আসনের রিটার্নিং অফিসার বদল করল কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য, নন্দীগ্রামের রিটার্নিং অফিসার হিসেবে ২০০৯ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার রাজর্ষি নাথকে নিয়োগ করা হয়েছে।
নতুন বদলি ও নিয়োগ তালিকায় উল্লেখ রয়েছে, প্রতিটি জেলা ও নির্বাচনী এলাকা অনুযায়ী অফিসারের নাম, পূর্বের পদ এবং নতুন দায়িত্ব। শুক্রবার বিকেল ৫টার মধ্যে ওই আধিকারিকদের দায়িত্ব নিতে হবে। কমিশন সূত্রে খবর, রিটার্নিং অফিসার বদল করা হয়েছে জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, জগৎবল্লভপুর, যাদবপুর, ময়না, নন্দকুমার,পুরশুড়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর হলদিয়া এবং সোনামুখী আসনের। এ ছাড়া হরিহরপাড়া, করিমপুর, ফাঁসিদেওয়া, নন্দীগ্রাম, খানাকুল, কেশিয়াড়ি, রাইপুর বিনপুর এবং বর্ধমান দক্ষিণ আসনে রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন। এখন দেখার আবার এদের কবে কোথায় বদলি করা হয়!
